গীতিকবি সংঘের নতুন কমিটি ও গ্রন্থ প্রকাশ

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৮আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৩:৫৩

গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক হিসেবে জয় শাহরিয়ার।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নকীব খান। নির্বাচনের অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন ফোয়াদ নাসের বাবু ও ফাহমিদা নবী।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কে. এম. মোস্তাফিজুর রহমান (বাপ্পী খান), যুগ্ম সাধারণ সম্পাদক বাকীউল আলম, সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির, অর্থ সম্পাদক এনামুল কবির সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সাংস্কৃতিক সম্পাদক সাকী আহমদ, দফতর সম্পাদক আপন আহসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তুষার হাসান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আশরাফ বাবু, আশফাকুল বারী রুমন, অধরা জাহান, রবিউল আওয়াল ও তালহা বিন পারভেজ।

নতুন কমিটির সদস্যরা চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে অ্যাডর্ন পাবলিকেশন ও গীতিকবি সংঘ বাংলাদেশের যৌথ প্রকাশনায় প্রকাশিত ‘সংঘজনের গীতিকবিতা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এই গ্রন্থে দেশের খ্যাতিমান গীতিকবি থেকে নবীন ১২৯ জন গীতিকবির সংক্ষিপ্ত জীবনী, ছবি, প্রত্যেকের সেরা ১০টি গানের তালিকা ও ১টি করে পূর্ণাঙ্গ গীতিকবিতা সন্নিবেশিত রয়েছে। 

‘সংঘজনের গীতিকবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন নকীব খান, ফোয়াদ নাসের বাবু, শহীদ মাহমুদ জঙ্গী, শহীদুল্লাহ ফরায়জী, লিটন অধিকারী রিন্টু, মিলন খান, গোলাম মোর্শেদ, নাসির আহমেদ, সালাউদ্দিন সজল, আসিফ ইকবাল, মিল্টন খন্দকার এবং অ্যাডর্ন পাবলিকেশনের প্রধান সম্পাদক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকাশক সৈয়দ জাকির হোসেন সহ উপস্থিত বরেণ্য গীতিকবিগণ। 

গ্রন্থ প্রকাশের পর চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করান বিদায়ী সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী। শপথের পর দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের সব শেষ পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এসময় সংগীত পরিবেশন করেন তরুণ মুনশী, অটমনাল মুন, আশফাকুল বারী রুমন, জয় শাহরিয়ার, নাহিদ হাসান ও প্রিন্স রুবেল।

প্রসঙ্গত, ২০২০ সালে গীতিকবিদের সংগঠন হিসেবে গীতিকবি সংঘ বাংলাদেশের যাত্রা শুরু হয়। গ্রন্থের মোড়ক উন্মোচন

/এসএস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান