মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে

বিনোদন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:১৫

‘শরতের জবা’ দিয়ে ভালোই রেকর্ড গড়েছিলেন অভিনেত্রী কুসুম সিকদার। একাধারে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালকের খাতায়। ১১ অক্টোবর, বিপ্লবে বিধ্বস্ত সময়ে মুক্তি পেয়েছিলো ছবিটি। খুব বেশি দর্শক হলে টানতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ভালোই।

প্রেক্ষাগৃহের দৃশ্যপট শেষে এবার সেই ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। লক্ষ্য, ঘরে বসেই যেন দেখতে পায় গোটা পৃথিবীর দর্শক।

কুসুম জানালেন, প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় ‘শরতের জবা’ এবার মুক্তি দিচ্ছেন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।

আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ভৌতিক জনরার সিনেমাটি। আইস্ক্রিন জানায়, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে। 

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। 

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনও শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে সাজানো হয়েছে সিনেমাটি।

কুসুম বলেন, ‘প্রেক্ষাগৃহে মুক্তির সময়টা দর্শকদের অনুকূলে ছিলো না। তবুও অনেক ভালো সাড়া পেয়েছি। এতোটা আশা করিনি। আমার অসম্ভব পছন্দের এই গল্পটি এবার ওটিটির মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করছি। যারা হলে গিয়ে দেখতে পারেননি, আশা করছি তারা এবার দেখবেন। সবার প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম।’

কুসুম সিকদার ছাড়াও ‘শরতের জবা’য় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। কুসুম সিকদার

/এমএম/
সম্পর্কিত
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
কুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
এ সপ্তাহের সিনেমাকুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর