সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’

বিনোদন রিপোর্ট
২৫ মে ২০২৫, ১৯:৫৮ আপডেট : ২৫ মে ২০২৫, ২৩:০৯

ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইজ অন’-এর প্রাথমিক স্বপ্ন হলো সাত দিনে সাতটি শো এবং বিশেষ শো দিয়ে সাজানো। ইতোমধ্যে এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন কিংবদন্তি আলমগীরের প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’। 

আরেক কিংবদন্তি সোহেল রানার পডকাস্ট ‘আমি সোহেল রানা’, পডকাস্ট ‘উইথ সৈকত সালাহউদ্দিন’, সেলিব্রিটি পডকাস্ট ‘স্টার ডায়রি’ চলমান রয়েছে। এর সঙ্গে দ্রুতই আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর-এর প্রথম পডকাস্ট ‘আঁখির গল্প’।

এই স্বপ্নের সঙ্গে বাস্তবে যোগ হতে যাচ্ছে আরেকটি সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্ট্রেইট কাট তুষার’। এই শোয়ের প্রচার শুরু হচ্ছে ২৬ মে রাত দশটায় আইজ অন নামের ইউটিউব চ্যানেলে। এই পডকাস্টের প্রাণপুরুষ কিংবা প্রশ্নকর্তা হিসেবে থাকবেন সিনিয়র সাংবাদিক তুষার আদিত্য।

এই পডকাস্ট প্রসঙ্গে তুষার আদিত্য বলেন, ‘আমাদের মিডিয়ায় এখন কিংবা অনেক দিন ধরেই প্রশ্ন করার চর্চাটি কমে গেছে। অথচ সাংবাদিকতার মূলেই রয়েছে প্রশ্ন। আপনি যত বেশি প্রশ্ন করবেন, ততই দর্শক বা পাঠকের জানার পরিধি বাড়বে। প্রশ্ন মানেই আসল তথ্য সবার সামনে তুলে ধরা। আমি সেটাই জারি রাখবো এই আয়োজনে। দেখা যাক কতটা সত্য বের করে আনতে পারি সবার সামনে।’ কুসুম সিকদার বলা দরকার, তুষার আদিত্য বিনোদন সাংবাদিকতায় পাড়ি দিয়েছেন তেত্রিশ বছর। ঐতিহ্যবাহী পত্রিকা ‘ছায়াছন্দ’-এর ডিজিটালে হোস্টিং করেছেন টানা দুই বছর। তিনি তার অভিজ্ঞতার ঝুলি নিয়ে আসছেন আইজ অন স্টুডিওতে। প্রতি সোমবার রাত দশটায় থাকছে একজন তারকা বা অতিথি নিয়ে এই আয়োজন।
 
প্রথম পর্বে তুষার আদিত্যর অতিথি হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম সিকদার।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
কুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
এ সপ্তাহের সিনেমা কুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’
আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’
কারিনার চোখে সাইফ কেমন স্বামী, জবাবে কী বললেন অভিনেতা
কারিনার চোখে সাইফ কেমন স্বামী, জবাবে কী বললেন অভিনেতা
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী