লাকী আখান্দের সুরে বাপ্পার গান

বিনোদন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩

কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের মৃত্যুর পরও তার প্রকাশিত গানগুলো বেঁচে আছে দারুণ উজ্জ্বলতায়। আশার কথা, মৃত্যুর ৭ বছর পরেও তার রেখে যাওয়া সুরে নতুন গান প্রকাশ পাচ্ছে এখনও।

তেমনই এক গান কণ্ঠে তুলেছেন বাপ্পা মজুমদার। নাম ‘ভবের নদী’। এতে বাপ্পার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। লাকী আখান্দের সুরের উপর গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই।

গোলাম মোর্শেদের লেখা এই বিশেষ গানটি প্রকাশ হবে ৫ ডিসেম্বর ‘গান জানালা’ নামের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে। এ জন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘‘বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা ছিলো। সেটি মেযার করতে গিয়ে বলি, লাকী ভাইয়ের সুর করা একটা গান আছে ‘ভবের নদী’ শিরোনামে। বাপ্পা বললো, বাহ্, সুন্দর কথা তো! এখনই কি একটু শোনা যাবে? বাপ্পা গানটা শুনলো এবং বললো খুব পছন্দ হয়েছে। এরপর বাপ্পা গানটার মিউজিক করে। আমার লেখা লাকী আখান্দ-সামিনার ‘আনন্দ চোখ’ এবং ফাহমিদা-বাপ্পার ‘এক মুঠো গান-১’ এবং ফাহমিদা-নিপোর ‘ইউসুফ জুলেখা’ এই তিনটি অ্যালবাম গত ২০ বছর থেকে আজ অবধি মানুষের মুখে মুখে। এ গানটিও সে ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমার মন বলছে।’’ রেকর্ডিংয়ে বাপ্পা, গোলাম মোর্শেদ ও শম্পা বলা দরকার, ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান লাকী আখান্দ। রেখে যান অসাধারণ সব গান। সিনেমায় ‘আবার এলো যে সন্ধ্যা’ থেকে অ্যালবামের ‘ভালোবেসে চলে যেও না’র মতো সমৃদ্ধ সুর, সংগীত ও কণ্ঠের অবদান রেখে গেছেন এই স্রষ্টা।

/এএমএম/এমএম/
সম্পর্কিত
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প