বিপ্লবে জেল, বিজয়ে বিপিএল!

বিনোদন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

একেই বলে, জিরো থেকে হিরো। জুলাই বিপ্লবের সময় গান বানিয়ে খেটেছিলেন জেল, সেই কিনা এখন রীতিমতো হিরো। বিপিএল-এর মতো বৈশ্বিক ক্রিকেট আসরের থিম সংয়ের অন্যতম কণ্ঠস্বর তিনি। বিপিএল আসর যেন জুলাই বিপ্লবের কষ্ট মুছে দিলো সবটুকু। হচ্ছে র‌্যাপার হান্নান হোসাইনের কথা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর থিম সং। সেখানে কয়েকজন শিল্পীর সাথে কণ্ঠ দিয়েছেন হান্নান। এ যেন মনে করিয়ে দেয়, বিপ্লবে জেল খাটলেও বিজয়ে মিললো বিপিএল!

থিম সংটির প্রধান ভোকাল ও কম্পোজার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। সাথে হান্নান ছাড়াও আছেন রায়েফ আল হাসান রাফা।

অনেক চেষ্টা করেও গানটি প্রসঙ্গে হান্নানের মন্তব্য পাওয়া যায়নি। তবে মুজা বলেছিলেন, ‘বিপিএলের সঙ্গে যুক্ত হতে পারাটা দারুণ ব্যাপার ছিল। আমি বিদেশ থাকাকালে এই গানের রেকর্ডিং শুরু করি। এরপর দেশে এসে আমরা ভিডিও শুট করি। সবাই আমরা অনেক এক্সাইটেড ছিলাম। এর জন্য বিসিবির প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। এই গানে একটি লাইন আছে, এসো দেশ বদলাই। যেটা সবাইকে অনুপ্রেরণা দেবে। আশা করি এবারের বিপিএল সবাই উপভোগ করবে। একসাথে সবাই গানটি গাইবে। আমরাও মাঠে আসবো, খেলা দেখবো।’

গানটির দুটি লাইন লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপিএল মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর থেকে।

বলা দরকার, জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জের র‌্যাপার হান্নান হোসাইন তার ‘আওয়াজ উডা’ গানের মাধ্যমে প্রতিবাদ করেন, ঝড় তোলেন শ্রোতা মনে। ১৮ জুলাই গানটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পরদিনই ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে হুমকি দেয়। ২৫ জুলাই তাকে আটক করা হয়। আদালতে নেওয়ার আগে থানায় ৩৯ ঘণ্টা আটকে রাখা হয়। এরপর আদালত হয়ে সোজা জেল।

হান্নানের বিরুদ্ধে ভাঙচুর, বিস্ফোরণের মামলা দেওয়া হয়! আদালতে সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। হান্নান মোট জেল খেটেছিলেন ১২ দিন। ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট মুক্তি পান গানবীর হান্নান।

/সিবি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প