২৮ ডিসেম্বর ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডস

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫

প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। বছর ঘুরে আবারও এলো সংগঠনটির পুরস্কার প্রদানের পালা। 

এবারের ২৩তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ ডিসেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে, যার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে একুশে টেলিভিশন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার এবং একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম। এসময় আরও ছিলেন চ্যানেলটির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম।

সংগঠন কর্তারা জানায়, এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সংগীত-চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বছর সেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে ইটিভি-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডস। থাকবে দেশ সেরা তারকাদের পারফর্মেন্স। 

অনুষ্ঠানের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন কনভেনর তামিম হাসান এবং সিজেএফবি’র সাধারণ সম্পাদক এম এস রানা। সংগঠনটির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন ইভেন্টের স্পন্সর পাইকারি. কম.বিডি’র সিইও নাবির হোসেন, ভাসাবি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান, ইত্তেফাক হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং ইভেন্ট পার্টনার অন্তর শোবিজ-এর চেয়ারম্যান স্বপন চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা এফ এস নাঈম ও শান্তা জাহান। দুই সঞ্চালক নাঈম ও শান্তা সিজেএফবি’র বিগত ২২ বছরে একুশে টিভি টানা ৭ বছর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল। এবারই প্রথমবার টাইটেল স্পন্সর হয়ে সিজেএফবি’র সঙ্গে যাত্রা শুরু করলো চ্যানেলটি। এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ইটিভি’র চেয়ারম্যান আবদুস সালাম এবং সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। 

উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় দৈনিকের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে গঠিত হয়-কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। সংগঠনের ২৫ বছরে এটি সিজেএফবি’র ২৩তম পুরস্কার বিতরণী আসর।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
লেগো-স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা
লেগো-স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস