হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯

মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি ইমরান ও পড়শী। তারা জুটি হয়ে এ পর্যন্ত তিনটি দ্বৈত গান উপহার দিয়েছেন। যার প্রতিটিই হিট। 

মাঝে বিরতির পর এই জুটি আবার হাজির হচ্ছে নতুন গানচিত্র নিয়ে। নাম রেখেছেন ‘কথা একটাই’। 

রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটি ১০ ডিসেম্বর প্রকাশ পাবে পড়শীর ইউটিউব চ্যানেলে। 

ইমরান বলেন, ‘এটি পড়শীর সঙ্গে করা আমার চতুর্থ দ্বৈত গান। এই গানটা নিয়ে দর্শকদের মাঝে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

এদিকে গানচিত্রটি প্রকাশের আগেই নানা প্রচারণায় ব্যস্ত রয়েছেন শিল্পীদ্বয়। সোমবার (৯ ডিসেম্বর) প্রচারণার শেষ চমক হিসেবে প্রকাশ পেয়েছে গানচিত্রের একটি বিশেষ পোস্টার। যেখানে স্থান পেয়েছে শুধুই পড়শীর অন্যরকম এক ছবি। দেখা যাচ্ছে, হকিস্টিক হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বসে আছেন পড়শী। লক্ষ্য নিশ্চয়ই অদূরে ফ্রেমের বাইরে থাকা ইমরান! ভিডিওতে পড়শী ও ইমরান পড়শী বলেন, ‘‘জীবন মামার লেখা, ইমরান ভাইয়ের সুর ও সংগীতে তিন জনের এই প্রজেক্ট দীর্ঘদিন পর হলো। বেশ আগে আমরা ‘জনম জনম’ শিরোনামে একটি গান করেছিলাম। সুপারহিট হয়েছিল সেটি। দীর্ঘদিন পর ‘কথা একটাই’ করলাম আমরা। এই গানটার রেকর্ডিং ও ভিডিও করার সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’’

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
বাবা হলেন ইমরান মাহমুদুল
বাবা হলেন ইমরান মাহমুদুল
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ