শ্রদ্ধার সিক্যুয়েল চমক!

বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯

শ্রদ্ধার সিক্যুয়েল ভাগ্য ভালোই। যার সর্বোচ্চ প্রমাণ মিলেছে সর্বশেষে সিক্যুয়েল ‘স্ত্রী ২’ দিয়ে। আর ‘আশিকি ২’ তো ইতিহাসই। ফের আরেকটি সিক্যুয়েল সিনেমার খবর মিলছে শ্রদ্ধার পক্ষ থেকে।

কিছুদিন ধরেই জোর গুঞ্জন চলছিলো, বরুণ ধাওয়ানের সাথে ‘ভেড়িয়া ২’ সিনেমায় যুক্ত হচ্ছেন শ্রদ্ধা কাপুর। আসলেই কি তাই? কী বলছেন অভিনেত্রী? 

শ্রদ্ধা সম্প্রতি সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট মাড়িয়েছেন। সেখানে পিঙ্কভিলা প্রতিনিধির সঙ্গে বিভিন্ন বিষয়সহ তার পরবর্তী কাজ নিয়ে আলোচনা করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তিনি আসলেই ‘ভেড়িয়া ২’ সিনেমায় কাজ করছেন কিনা।

বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’-এ দর্শক তাকে দেখতে পাবে কিনা, জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘এটি কেবল সময়ই বলে দেবে যে, ম্যাডডক ফিল্মসের ব্যানারের সিনেমায় আমাকে কোনও ক্যামিও চরিত্রে দেখা যাবে কিনা। আমি আসলে এখনও জানি না।’

কথায় স্পষ্ট, অভিনেত্রী বিষয়টি নিয়ে খানিক চমক তৈরি করতে চান। তবে তিনি জনিয়েছেন, শিগগিরই তার পরবর্তী কাজগুলো নিয়ে কথা বলবেন।

শ্রদ্ধা বলেন, ‘দ্রুতই আমি যে সিনেমাগুলো করবো সেগুলোর বিষয়ে শেয়ার করবো। মূলত সিনেমাগুলোর শুটিং শুরু হবে পরের বছর।’

বরুণ ও শ্রদ্ধা এর আগে ‘ভেড়িয়া’র সিক্যুয়েল আসার সম্ভাবনার কথা জানিয়েছিলেন রাজকুমার রাও। যাকে শেষ দেখা গিয়েছিলো শ্রদ্ধার সাথে ‘স্ত্রী ২’ সিনেমায়। তিনি জানিয়েছিলেন, ‘স্ত্রী ৩’ আসার আগে ‘ভেড়িয়া ২’ আসার জোর সম্ভাবনা আছে।

উল্লেখ্য, শ্রদ্ধাকে শেষ দেখা গেছে ‘স্ত্রী ২’ সিনেমায়। মাত্র ৬০ কোটি রুপির সিনেমা আয় করেছে ৬০০ কোটির বেশি, যা হিন্দি সিনেমার জগতে রেকর্ড। সিনেমাটি নির্মাণ করেছেন অমর কৌশিক।

সূত্র: পিঙ্কভিলা

/সিবি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প