ডিভোর্সের আগেই কঙ্গনাকে বিয়ের প্রস্তাব!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১২:১২আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৯:২৪

হৃত্বিক কঙ্গনা... কঙ্গনা ও হৃত্বিক রোশনের আইনি লড়াই নিতান্তই লাগামছাড়া হয়ে উঠছে দিনকে দিন।
পারস্পরিক দোষারোপ ও অভিযোগের মধ্যেই জানা গিয়েছে নতুন এক তথ্য। আর তা হচ্ছে স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের আগেই কঙ্গনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হৃত্বিক! এমনকি ২০১৪ সালে প্যারিসে তাদের বাগদান হয়েছে বলে দাবি করছে ভারতের বিনোদন সংবাদমাধ্যম বলিউউ লাইফ।
এদিকে কঙ্গনা-হৃত্বিকের পরস্পর অভিযোগ বিভিন্ন সময় পাচ্ছে বিভিন্ন মাত্রা। হৃত্বিকের অভিযোগ কঙ্গনা তাকে দিনে ৫০টি করে ইমেইল করতেন। তার কাছে ১ হাজার ৪ শ’ ৩৯টি ইমেইল রয়েছে বলেও জানান তিনি।
হৃত্বিকের এই দাবিকে খারিজ করে দিয়ে কঙ্গনা বলেন, দিনে ৫০টি ইমেইল পাঠালে ইমেইলের সংখ্যা হওয়া উচিত ৩০ হাজার, কোনওমতেই ১ হাজার ৪ শ’ ৩৯ টি নয়।
এদিকে কঙ্গনা জানান, হৃত্বিক নিজে একটি অন্য আইডি খুলেছেন কঙ্গনার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে। কিন্তু পরে কঙ্গনাকে অভিযুক্ত করতে তার ইমেইল আইডি হ্যাক করে পাঠিয়েছেন প্রচুর মেইল।
এ ছাড়াও পরস্পরকে মানসিক রোগী বলেও অভিযোগ করেন এই দুই সুপারস্টার।

সূত্র: বলিউড লাইফ

/ইউআর/এম/    

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প