৪০ দেশ ঘুরে ১ জানুয়ারি থেকে বাংলাদেশে

বিনোদন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:১১আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫

তুর্কি টিভি সিরিজগুলোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও প্রচুর দর্শক আছে, যারা তুর্কি সিরিজে বুঁদ হয়ে থাকেন। এ যাবত বাংলায় ডাবিংকৃত বেশ কিছু তুর্কি সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। যার ধারাবাহিকতায় এবার মাছরাঙা টেলিভিশন পর্দায় আনছে ‘বড় ভাই’ নামে একটি সিরিজ। 

তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’। আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে। সিরিজটি তুরস্কের এটিভি চ্যানেলে প্রথম প্রচার হয় ২০২১ সালে। অল্প সময়ের মধ্যেই তুরস্ক ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

বর্তমানে ৪০টিরও বেশি দেশে প্রচার হচ্ছে এই সিরিজ। যার মধ্যে রয়েছে স্পেন, চীন, চিলি, পেরু, রোমানিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, জর্জিয়া, কাজাখিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, ইসরায়েল, লেবানন, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া প্রভৃতি দেশে।

বছরের প্রথম দিন (১ জানুয়ারি, ২০২৫) থেকে এই বহরে যুক্ত হচ্ছে বাংলাদেশ নামটিও। খবরটি নিশ্চিত করেন মাছরাঙা টেলিভিশনের গণমাধ্যম মুখপাত্র রিয়াদ শিমুল। ‘বড় ভাই’ ‘বড় ভাই’ নামের বাংলা ডাবিং করা সিরিজটি চার ভাইবোনের জীবন সংগ্রাম ও পারিবারিক বন্ধনের গল্প নিয়ে আবর্তিত। বাবা-মায়ের অকাল মৃত্যু তাদের জীবনে নানা চ্যালেঞ্জ নিয়ে আসে। একসঙ্গে থেকে সেই প্রতিকূলতার মোকাবিলা করে তারা। পরিবার, ভালোবাসা এবং ট্র্যাজেডির চমৎকার মিশেলে নির্মিত সিরিজটি খুব দ্রুত দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।

মাছরাঙা কর্তৃপক্ষ জানায়, প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে সিরিজটি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প