ছবিতে সিজেএফবি’র জমকালো ২৩তম আসর

সাজ্জাদ হোসেন
সাজ্জাদ হোসেন
২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

ঢাকাই পারফর্মিং ইন্ডাস্ট্রির অন্যতম সদস্যদের মহামিলন ঘটলো শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায়, রাজধানীর শেরাটন হোটেলের বলরুমে। এদিন অনুষ্ঠিত হলো ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসর। একদিকে সাংবাদিক-সঞ্চালক শফিক রেহমান, অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একদিকে অভিনেত্রী জয়া আহসান, অন্যদিকে নির্মাতা আশফাক নিপুণ। যেন পারফর্মিং শিল্পের প্রতিটি শাখার সর্বোচ্চ প্রতিনিধিত্ব ছিলো এই আসরে। 

অনুষ্ঠানের শুরুতে আজীবন সম্মাননা তুলে দেয়া হয় খ্যাতিমান সাংবাদিক ও সঞ্চালক শফিক রেহমানের হাতে। তুলে দেন নির্মাতা ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর সংগীত, সাংবাদিকতা, বিজ্ঞাপন ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সিজেএফবি বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন যথাক্রমে ব্ল্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, বিজ্ঞাপন শিল্পের পুরোধা মোহাম্মদ হানিফ এবং অভিনয়শিল্পী জয়া আহসান। 

সংস্কৃতি উপদেষ্টার কাছ থেকে সম্মাননা নিচ্ছেন শফিক রেহমান এসময় মঞ্চে ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান, সভাপতি এনাম সরকার, সাধারণ সম্পাদক এম এস রানা এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। বক্তব্য রাখছিলেন শফিক রেহমান (ডানে) এরপর দিলারা হানিফ পূর্ণিমা ও এফ এস নাঈমের প্রাণবন্ত সঞ্চালনায় ২০২৩ সালে প্রকাশিত সংগীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার বছর সেরা পারফর্মারদের হাতে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এর ফাঁকে চলতে থাকে শীর্ষ তারকাদের অংশগ্রহণে চোখ ধাঁধানো সব স্টেজ পারফরমেন্স। 

দেখে নেওয়া যাক পুরস্কারজয়ী ও পারফর্মারদের আরও ছবি- বেবী নাজনীন পেলেন বিশেষ সম্মাননা গাইছিলেন বেবী নাজনীন সঞ্চালনায় নাঈম ও পূর্ণিমা সম্মাননা নিচ্ছেন পূর্ণিমার বাবা বিজ্ঞাপন অঙ্গনের সফল মুখ মোহাম্মদ হানিফ আনিকা কবির শখ সেরা সুরকারের পুরস্কার গ্রহণ করছিলেন প্রিন্স মাহমুদ সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার নিচ্ছেন ন্যানসি সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার নিচ্ছেন কোনাল নাচছেন স্পর্শিয়া সেরা গীতিকবির (সমালোচক) পুরস্কার নিচ্ছেন মাহমুদ মানজুর সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন মেহজাবীন সেরা অভিনেতার পুরস্কার নিচ্ছেন সজল সেরা গীতিকবির পুরস্কার নিচ্ছেন আসিফ ইকবাল সেরা নির্মাতার পুরস্কার নিচ্ছেন আশফাক নিপুণ সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন বাঁধন নাচছিলেন পারসা ইভানা সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন তিশা, সঙ্গে চরকি’র সিইও রেদওয়ান রনি সেরা নৃত্যুগুরুর পুরস্কার নিচ্ছেন কবিরুল ইসলাম রতন নাচে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম সেরা অভিনেতার পুরস্কার নিচ্ছেন এফ এস নাঈম মঞ্চ মাতালেন নিরব ও অপু সেরা নির্মাতার পুরস্কার নিচ্ছেন তপু খান সেরা অভিনেত্রীর জুরি পুরস্কার নিচ্ছেন পরীমণি নাচছিলেন শারিকা পুরস্কার নিচ্ছিলেন টিম কাজল আরেফিন অমি মঞ্চ মাতালেন তাসনিয়া ফারিন সেরা অভিনেতার জুরি পুরস্কার নিচ্ছেন সিয়াম সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন সাফা কবির সংগীতে অবদানের জন্য পুরস্কার নিচ্ছেন ইকবাল আসিফ জুয়েল পুরস্কার নিচ্ছেন অর্চিতা স্পর্শিয়া কথা বলছিলেন আজমেরী হক বাঁধন পুরস্কার নিচ্ছেন জোভান গাইছিলেন তানজীব সারোয়ার জিনাত হাকিম ও আজিজুল হাকিম দম্পতির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন তানজিন তিশা নাচছিলেন পরীমণি নাচছিলেন পূর্ণিমা উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে