বছর শেষে শুটিং, শুরুতে সম্প্রচার!

বিনোদন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:২০

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি। দীর্ঘ ক্যারিয়ারে জুটি হয়ে তারা বেশকিছু নাটকে অভিনয় করেছেন। এই জুটির নাটকগুলো দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে চলতি বছর (২০২৪) ছিলো এই জুটির জন্য বেশ সফল।

তারই ধারাবাহিকতায় বছরের শেষ দিনেও এই জুটি হলেন খবরের শিরোনাম। তারা জানান, বছরের একেবারে শেষ প্রান্তে এসে জুটি বেঁধেছেন ‘প্রেমেতে বাঁধিবো’ নামের একটি একক নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।

মজার তথ্য হলো শুটিং বছর শেষে করলেও এটি উন্মুক্ত হবে নতুন বছরের প্রথম নাটক হিসেবে। এটি ২ জানুয়ারি বিকাল ৩টায় ফিল্ম ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নতুন বছরের প্রথম নাটক প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘ভিন্ন গল্পের একটি নাটক। কাজ করে ভালো লেগেছে। নতুন বছরের প্রথম কাজটি আশা করছি সবার ভালো লাগবে।’

আরেকটি দৃশ্যে বৃষ্টি ও ইরফান পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করেছি। এই কাজটিও তার ব্যতিক্রম হয়নি। রোমান্টিক গল্পের প্রতি দর্শকদের অন্যরকম ভালো লাগা আছে। নতুন বছরে ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে এসেছি দর্শকদের জন্য।’

‘প্রেমেতে বাঁধিবো’ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শশী আফরোজা, তানজিম হাসান অনিক প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প