ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিডিউল বুকড: ইমরান

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১০:১৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৩:২৫

নববর্ষের কবিতায় কিবা বলা যায় আর
যা হয়নি বলা শত সহস্রবার
নতুন বছর আসে, পুরানো বছর পিছু হটে
জানি মোরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি জানি বটে...

সেই ১৯১০ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ কবিতায় এই কথাগুলো বলে গেছেন মার্কিন কবি এলা হুইলার উইলকক্স। যে কবিতার ভাবানুবাদ এমন, প্রত্যেকে কিছু স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করে। থাকে কিছু কর্ম পরিকল্পনা। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতেও চায় সবাই। সে কারণেই, পুরনো হিসাব-নিকাশ সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় সামনে তাকাতে চায় সবাই। ব্যতিক্রম নয় শোবিজ তারকারা। ২০২৪ সাল অনেকের ক্যারিয়ারে সুবাতাস বয়ে এনেছিলো, কেউ আবার ছিটকে পড়েছিলেন জীবনের জটিলতায়। নতুন বছরে যেন সবাই কাজ করতে চান নতুন উদ্যমে। তবে প্রত্যেকের ভাবনা আলাদা আলাদা। চলুন জেনে নেওয়া যাক সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের বয়ানে তার সাম্প্রতিক অতীত ও নিকট আগামীর গল্পটুকু- 

ইমরান মাহমুদুল ফিরে দেখা 

ব্যক্তিজীবন ও কর্মজীবন মিলিয়ে ২০২৪ সাল খুবই ভালো গেছে। ভালো ভালো গান করা হয়েছে। ভালো ভালো সিনেমায় কাজ করা হয়েছে। 

পরিকল্পনা 

নতুন বছরে ভালো ভালো কাজ করা নিয়েই প্ল্যান করেছি। বেশি কিছু কাজ করা নিয়ে কথা চলছে, তার মধ্যে আসিফ ভাই (আসিফ আকবর) ও আমার একটা কোলাবরেশন। গানটি জানুয়ারির ৫ তারিখে আসবে। জানুয়ারিতে আমার আর ফুয়াদ ভাইয়ের (ফুয়াদ আল মুক্তাদির) আরও একটি গান আসবে। এছাড়াও ঈদ-উল-ফিতরে আমার একটি একক গান আসবে। পাশাপাশি সিনেমার গান তো করবোই। এমনকি বেশকিছু নাটকের গানও করবো। এই মুহূর্তে আমি স্টেজ প্রোগ্রাম নিয়ে বেশি ব্যস্ত। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিডিউল বুকড করা। এইতো...।

ইমরান মাহমুদুল প্রত্যাশা

নতুন বছর যেন ভালো ভালো কাজ করতে পারি, এটাই প্রত্যাশা।

/সিবি/এমএম/
সম্পর্কিত
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
বাবা হলেন ইমরান মাহমুদুল
বাবা হলেন ইমরান মাহমুদুল
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর