ফারুকীর ‘৮৪০’ হয়ে গেলো ৮ পর্বের টিভি সিরিজ!

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০০:৫৯

গত বছরের ডিসেম্বরের ১৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৮৪০’। ফলাফল খুব একটা সুবিধের হলো না। কারণ জুলাই বিপ্লবের পর থেকে দর্শকদের মাঝে হলবিমুখতা তৈরি হয়েছে।

মজার তথ্য, সংস্কৃতি উপদেষ্টার এই ছবিটি এখনও চলছে বিভিন্ন মাল্টিপ্লেক্সে। এরমধ্যেই ঘটা করে সাংবাদিক ডেকে জানানো হলো নতুন খবর। খানিকটা বিস্ময়কর হলেও এটাই বাস্তবতা, সিনেমাটি টিভি পর্দায় ফিরছে ৮ পর্বের সিরিজ হয়ে!

বছরের প্রথম দিন (১ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, মিলন শেখ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। 

সংবাদ সম্মেলনে সরাসরি হাজির না থাকতে পারলেও মুঠোফোনে মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘‘আমার খুব ভালো লাগছে যে ছবিটা আরেকটা মিডিয়ামের দর্শকের কাছে যাচ্ছে। সেটা হচ্ছে টেলিভিশন মিডিয়াম। আমার উত্থান টেলিভিশনেই। এবং টেলিভিশনেই ‘৪২০’ একসময় খুব জনপ্রিয় হয়েছিল। ৩টা টিভিতে যাবে পরপর ৮ দিন, ৮ পর্ব হিসেবে যাবে এটা। পরপর ৮ দিন একটা সিরিজ চলা এটাও একটা নতুন ঘটনা হবে। উৎসবের মতো হবে দর্শকদের জন্য। সিনেমা হলেও ছবিটা থাকবে। আর টিভিতে সিরিজ ভার্সন যাচ্ছে। যেটার কাট একটু ডিফারেন্ট। পর্বগুলোতে গল্পের বিস্তার আরেকটু বেশি। আমি মনে করি যে, আমরা একটা নতুন সময়ে বাস করছি। এখন দর্শকদের কাছে পৌঁছানোর আরও নানা মিডিয়াম আছে। আমাদেরকে সব মিডিয়ামের দিকেই তাকাতে হবে। আমার ধারণা সামনের দিকে আমরা এই হাইব্রিড ডিস্ট্রিবিউশনের জিনিসগুলো এক্সপ্লোর করবো। এখনও করছি। সামনে আরও অনেক রকমের মিডিয়াম আছে যেগুলোতে আমরা এটাকে হাজির করতে পারবো ইনশাআল্লাহ।’’  সংবাদ সম্মেলনের একটি দৃশ্য জানানো হয়, ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে একযোগে ধারাবাহিকভাবে এই সিরিজটি সম্প্রচার হবে, শেষ হবে ১০ জানুয়ারি। এরমধ্যে চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টায় ও পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়। আর দীপ্ত টিভি অনএয়ার করবে রোজ রাত সাড়ে ১০টায় ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে।  

সিনেমা তথা সিরিজটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ-প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন খাইরুল ইসলাম।

/এএমএম/এমএম/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প