‘ক্লাসরুম’-এর বন্ধুদের সঙ্গে...

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১১

লালনের আধ্যাত্মিকতা আর প্রীতম হাসানের ‘উড়াধুরা’ সুরের মূর্ছনায় মাতবে এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর বন্ধুরা।

১৮ এপ্রিল ঢাকার কাছে সায়েরা গার্ডেন রিসোর্টে উদযাপিত হতে যাচ্ছে ক্লাসরুমের আয়োজনে ‘এসএসসি ২০০১ ব্যাচের দুই যুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী’ কনসার্ট। এদিন ক্লাসরুম মাতাতে অংশ নেবেন সংগীতশিল্পী প্রীতম হাসান এবং ব্যান্ড ‘লালন’ তথা নিগার সুলতানা সুমি।

আয়োজক ক্লাসরুম-এর অন্যতম মুখপাত্র সাংবাদিক পান্থ আফজাল জানান, এর আগে তাদের ক্লাসরুমে পেয়েছেন নগরবাউল জেমস, তাহসান, ঐশী ও ডিজে রাহাত-মীর মাসুমের মতো সংগীতশিল্পীদের। এবার সেই ধারাবাহিকতায় অংশ নিচ্ছেন প্রীতম ও লালন ব্যান্ড।

মূলত ২০০১ সালে এসএসসি পাশ করা সারা বাংলাদেশের বন্ধুদেরকে এক করার লক্ষ্যেই ‘ক্লাসরুম’-এর এই আয়োজন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক