দীঘি আউট পূজা ইন!

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪

সমসাময়িক দুই নায়িকা, পূজা চেরী ও প্রার্থনা দীঘি। যদিও সিনেমা সফলতার বিচারে এগিয়ে পূজা, তবে নানাবিধ আলোচনায় কম পিছিয়ে নেই দীঘিও। তবে এবার দু’জনকে ঘিরে যা ঘটলো, তা আগে কখনও ঘটেনি।

কথা ছিলো, ‘টগর’ নামের মারকুটে সিনেমায় জুটিবদ্ধ হলেন আদর আজাদ ও দীঘি। জানুয়ারির ১ তারিখে এই দু’জনকে নিয়ে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজারও প্রকাশ করা হয়েছিল। অথচ এক মাসের ব্যবধানে, আজ (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত সিনেমার মোশন পোস্টারে দেখা গেলো আদর-পূজাকে!

নির্মাতা আলোক হাসান জানান, আদরের বিপরীতে এরমধ্যে দীঘি বাদ পড়েছেন। যুক্ত হয়েছেন পূজা। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।  পূজা ও দীঘি এরমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ক্যামেরা ওপেন হলেও শুটিংয়ের উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছেড়েছে দু’দিন আগেই। 

শুটিং শুরু এবং নায়িকা পরিবর্তন প্রসঙ্গে আলোক হাসান বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি মনে করি পূজা চেরীকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’ 

এদিকে নায়ক আদর আজাদ বলেন, ‘‘আসলে গত চার মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠা-বসা। মাঝখানে কেবল ‘পিনিক’র শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে ‘টগর’-এর, এটা খুশির খবর। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’’

দীঘির সিনেমায় নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং-এর কারণে আমি নিজেও কাজটিতে পরে যুক্ত হতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয়, আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’ 

‘টগর’-এর কাহিনি ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম।সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

/এমএম/
সম্পর্কিত
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা