‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে নায়িকা দীঘির। এরইমধ্যে বিষয়টি নিয়ে ইঙ্গিতে খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, গুজবে কান দেন না তিনি। পাশাপাশি বিরক্তও হন না।
দীঘির মতে, একজন শোবিজ তারকাকে ঘিরে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক না। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের সম্মুখীন হলে এভাবে সামলান বিষয়টি।
তার ভাষ্য, ‘নিজের মুখ থেকে কিছু না বলা পর্যন্ত তাকে ঘিরে ছড়ানো সব কথাই গুঞ্জন।’
দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
গুঞ্জন নিয়ে অযথা আলোচনা কিংবা ব্যাখ্যা দেওয়ার পক্ষেও নন বলে জানান অভিনেত্রী। তার কথায়, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। সে কারণে প্রতিটি আলোচনাকে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই।
এদিকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ।
ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত, কারাগারে রাসেল ব্র্যান্ড