একসঙ্গে আমেরিকা ও জাপানের দুই সিনেমা

বিনোদন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮

দুনিয়া মাতানো ‘ক্যাপ্টেন আমেরিকা’ এবার আসছে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিরিজের নতুন ছবি ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মুক্তির আগে থেকেই আলোচনার ঝড় তোলা ছবিটি মুক্তির পর বক্স অফিস মাতিয়ে চলেছে। এবার বাংলাদেশের ভক্তরাও নড়েচড়ে বসতে পারেন। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে চলেছে ছবিটি। 

একই দিনে আরও একটি ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। সেটি হলো, আলোচিত জাপানি অ্যানিমেশন ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় ‘মাই হিরো একাডেমিয়া’ সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি।

ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড

২০২৫ সালের প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে পর্দায় এসেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা এটি। স্টিভ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও নতুন জেগে ওঠা ‘তিয়ামুত’ দ্বীপের আধিপত্য নিয়ে বিশ্বরাজনীতির চাপে কীভাবে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন স্যাম? সেই প্রশ্নের উত্তর থাকবে এই সিনেমায়। 

আসন্ন এই কিস্তি ২০১৪ সালের ‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’ সিনেমার মতো বাস্তববাদী গল্পে নির্মিত। সেই ছবিটি ৯৫ মিলিয়ন ডলার আয় করেছিল। ট্র্যাকিং সার্ভিস কুয়েরাম জানায়, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এই মাসে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ অর্জন করেছে। যার স্কোর ৫৮। এটি ইউনিভার্সালের ‘উলফ ম্যান’ (৪৪), লাইন্সগেটের ‘ফ্লাইট রিস্ক’ (৩৭) এবং সনি স্টুডিওর ‘প্যাডিংটন ইন পেরু’ (৩৬) সিনেমাগুলোর চেয়ে বেশি।

মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট

অ্যানিমেশন চলচ্চিত্রের দুনিয়ায় জাপান পৃথিবীকে কম কিছু দেয়নি। ওসামু তেজুকা তো কেবল শুরু! এরপর হায়াও মিয়াঝাকি, ইসাও তাকাহাতা, কাতসুহিরো ওতমো- এমন আরও কতো নামই রয়ে গেছে বাকি। হালের আরেকটি জনপ্রিয় ছবি ‘মাই হিরো একাডেমিয়া ম্যাঙ্গা’। এ পর্যন্ত মুক্তি পাওয়া এই সিরিজের দু’টি ছবি জাপানে দারুণ সাড়া ফেলেছে। মন জিতে নিয়েছে জাপানের বাইরের বিভিন্ন দেশের দর্শকদেরও। 

এবার এসেছে আরেকটি ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’, যা জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম। এটি কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প