আজ থেকে তাহসান-ইমরানের গান

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১২:৪৮আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৪:০২

ইমরান তাহসান

সোমবার (আজ) প্রকাশ পাচ্ছে এ সময়ের জনপ্রিয় দুই শিল্পী তাহসান ও ইমরানের প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। সন্ধ্যা থেকে সারাদেশে সিডি আকারে পাওয়া যাবে অ্যালবামটি।
পাশাপাশি জিপি মিউজিক থেকে শোনা এবং ডাউনলোড করা যাবে অ্যালবামটির গান। দুই শিল্পী ৩টি করে  ৬টি গানে কণ্ঠ দিয়েছেন এতে। সব গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে আছেন ইমরান।
এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তাহসান ও ইমরান। অ্যালবামে তাহসানের গাওয়া গানগুলোর শিরোনাম ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রুবতারা’।
ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘নিশিরাতে’ এবং ‘বলো কবে দেখা হবে’। অ্যালবামটি এসেছে সিডি চয়েসের ব্যানারে।
তাহসান বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গানেই নতুনত্ব আছে। কথা, সুর ও সংগীতায়োজনের সমন্বয়টাও হয়েছে দুর্দান্ত। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’
ইমরান বলেন, “আমার অনেক স্বপ্নের অ্যালবাম ‘মন কারিগর’। প্রকাশ পাওয়ায় খুব ভালো লাগছে। আমার বিশ্বাস প্রতিটি গানই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’’
জানা গেল, পহেলা বৈশাখে এ অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হবে। মন কারিগর

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প