আসছে নওয়াজউদ্দিনের স্মৃতিকথা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১১:৩৯আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৬:৪৮

ভারতের এক গণ্ডগ্রাম থেকে বলিউড স্টার হয়ে ওঠার গল্প রয়েছে অনেক তারকারই। তবে এদের মধ্যে সম্ভবত সবচেয়ে কঠিন সংগ্রামের গল্পটি বলিউডের সাম্প্রতিক আলোচিত  অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। সে কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, প্রকাশ করবেন তার ফেলে আসা কঠিন সময়ের স্মৃতিকথা।

নওয়াজউদ্দিন সিদ্দিকি।প্রকাশিতব্য বইটি সম্পর্কে তিনি বলেন, ‘আমি এই বইতে যতদূর সম্ভব সৎ থাকার চেষ্টা করবো। কিন্তু এতে কাল্পনিক কিছু উপাদানও যুক্ত করতে চাই। গল্পের প্রধান কেন্দ্রবিন্দু হবে আমার গ্রাম, যেখান থেকে উঠে এসে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। জীবনের সব চড়াই উতরাইয়ের কথা লেখা থাকবে তাতে।’

তিনি আরও জানান, বইটি লিখছেন একজন প্রাক্তন সাংবাদিক। আগামী বছরের মধ্যেই এটি বাজারে আসছে বলেও জানান নওয়াজউদ্দিন।  

প্রসঙ্গত, নওয়াজউদ্দিন সিদ্দিকি ‘কাহানি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘মাঝি’ ইত্যাদি ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে বলিউডে তার পদার্পণ আরও অনেক আগে। ছোট ছোট চরিত্রে অভিনয় করে করে কঠিন সংগ্রামের মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন এই গুণী অভিনেতা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এমএম/           

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প