আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০২৪, ১৬:৫৩আপডেট : ০৪ মে ২০২৪, ১৯:০২

রোজার ঈদটা মন্দের ভালো কেটেছে শাকিব খানের। ‘রাজকুমার’ দিয়ে ভক্তদের ভালোবাসা পেয়েছেন বটে। কিন্তু প্রত্যাশিত সাফল্য মেলেনি। এই মলিন সময়ে নতুন সুখবর এলো তার ঘরে। সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব। শনিবার (৪ মে) বিকালে তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন। যিনি শাকিবকে নিয়ে আমিরাত তথা দুবাইতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন, করবেন।

মামুন জানান, ইতোমধ্যে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন শাকিব। এখন কেবল সেটা রিসিভ করে আনা বাকি।

অনন্য মামুনের ভাষ্য, ‘এত দিন শাকিব ভাই ট্যুরিস্ট ভিসায় আমিরাতে যেতেন। তবে আগামীতে তিনি গোল্ডেন ভিসায় যাবেন। রিকমেন্ডেশন চলে এসেছে। এখন শুধু রিসিভ করা বাকি। এটা সত্যিই একটা বড় ব্যাপার। ভারতীয় সিনেমার বড় তারকারা এই ভিসা পেয়েছেন। অথচ আমি যখন আমিরাতের মন্ত্রণালয়ে গিয়েছিলাম, তারা এটাও জানে না যে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আছে! যাক, শেষ পর্যন্ত যাচাই-বাছাই করে তারা শাকিব ভাইকে গোল্ডেন ভিসা দিচ্ছে; এটাই আনন্দের।’

অনন্য মামুন ও শাকিব খান এই ফাঁকে বলা দরকার, ব্যবসা ও এ ক্যাটাগরি চাকরি ছাড়া কেবল সংস্কৃতি অঙ্গনের মেধাবী তারকাদের বিনামূল্যে গোল্ডেন ভিসা দেওয়া হয়। দীর্ঘ মেয়াদী এই ভিসার মাধ্যমে আমিরাতে গিয়ে থাকা, ভ্রমণ, কাজ এমনকি পড়াশোনাও করা যায়। বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্তসহ অনেক তারকা গোল্ডেন ভিসা পেয়েছেন। তবে বাংলাদেশি হিসেবে শাকিবই প্রথম এমন সুযোগ পাচ্ছেন দেশটির পক্ষে।

শাকিবকে নিয়ে ‘দরদ’ নামে নতুন একটি সিনেমা বানিয়েছেন অনন্য মামুন। গত ২৮ মার্চ নায়কের জন্মদিনে দুবাইতে ছবিটির ব্যতিক্রম প্রচারণা চালিয়েছিলেন তিনি। আগামীতে আরও চমক অপেক্ষা করছে বলেও জানালেন মামুন। তবে ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে, সেটা খোলাসা করলেন না। 

আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!

উল্লেখ্য, ‘দরদ’কে বলা হচ্ছে প্যান-ইন্ডিয়ান বাংলাদেশি ছবি। এটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে বলেও জানিয়েছেন নির্মাতা মামুন। ছবিতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এছাড়াও থাকছেন কলকাতার পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব-সহ অনেকে। 

/কেআই/এমএম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন