রোজায় ইমরানের বিশেষ গান

বিনোদন রিপোর্ট
০৬ মার্চ ২০২৫, ১৪:৫৫আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৭:৪৯

মূলত তিনি তুমুল প্রেমিক অবতারে হাজির হন গানে ও চিত্রে। ফলে ভক্তদের কাছে প্রেমময় একটা ইমেজ গড়ে উঠেছে ইমরানের। সেই ইমেজ খানিক ফিকে হয় বিশেষ দিবসে গান প্রকাশের মাধ্যমে।

এই রমজানে নতুন একটি ইসলামী গান নিয়ে হাজির হয়েছেন ইমরান। রুহ আফজা নিবেদিত গানটির শিরোনাম ‘দ্বীনের পথে রোজার সাথে’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ। 

গানটি আজই (৬ মার্চ) ভিডিওসহ প্রকাশ হয়েছে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে।

ইমরান এই বিশেষ গান প্রসঙ্গে বলেন, ‘একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’ গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘সব মিলিয়ে চমৎকার আয়োজনে হয়েছে গানটি। সবার ভালো লাগবে আশা করছি।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প