আসছে ইমরান-শুভর ইসলামী গান

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ১৪:১৪আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৪:১৪

চলছে পবিত্র মাহে রমজান। মাসটিকে উপলক্ষ করে দুটি ইসলামী গান প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন। গান দুটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কাজী শুভ। 

গান দুটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ইমরানের গাওয়া ইসলামী গানটির শিরোনাম ‘তুমি মেহেরবান’। গানটির সুর করেছেন ইমরান নিজেই। এ গায়ক বলেন, ‘বেশ অন্যরকম কথার একটি ইসলামী গান করেছি এবার। পবিত্র রমজানের এই মাসে গানটি প্রকাশ পাচ্ছে। তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে।’ 

এদিকে কাজী শুভর গাওয়া গানটির শিরোনাম ‘দমে দমে তোমায় জপি’। গানটির সুর করেছেন কাজী শুভ। এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটির মাধ্যমে মহান আল্লাহুর কাছে ক্ষমা প্রার্থনার আকুতি জানানো হয়েছে। সব মিলিয়ে গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।’ 

গান দুটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘বেশ সময় নিয়ে ইসলামী গান দুটি করা। গান দুটির বাণীতে আল্লাহর প্রতি আনুগত্য ও ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে। আমার বিশ্বাস গান দুটি ভালো লাগবে সবার।’ 

উল্লেখ্য, ইমরানের কণ্ঠে ‘তুমি মেহেরবান’ প্রকাশ হচ্ছে ১০ মার্চ। দুদিন বাদেই ১২ মার্চ প্রকাশ হচ্ছে কাজী শুভর ‘দমে দমে তোমায় জপি’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান