প্রভা ও তার বিহারি পরিবারের গল্প

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৮:৩০আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৩:৪৭

নাটকের একটি দৃশ্যে প্রভা। মঙ্গলবার থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে একঘণ্টা পরিসরের নতুন ধারাবাহিক নাটক ‘স্বর্ণলতা’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অন্যতম চরিত্রে অভিনয় করছেন প্রভা। আরও আছেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ইন্তেখাব দিনার, শামীমা তুষ্টি, সাব্বির আহমেদ, মাজনুন মিজান, সুষমা সরকার, মুনিরা মিঠু, ইশরাত নিশাত, লুৎফর রহমান জর্জ, সানজিদা তন্ময়, সাদিকা স্বর্ণা, জুই প্রমুখ।
এর গল্পে দেখা যাবে, রেহমাদের পরিবার বিহারি ক্যাম্প ছেড়ে পুরনো ঢাকার চক বাজারে বসবাস করতে শুরু করে। রেহমারা চার বোন দুই ভাই। বাবা মারা গেছেন বছর পাঁচেক হয়, তারপর থেকে ছোট ভাই মেজবাহ্’র উপার্জনে ঘুরতে থাকে পারিবারের চাকা। চক বাজারে একটি পুরনো তিনতলা বাড়ির দোতলায় নতুন ভাড়াটিয়া হিসেবে আসে রেহমাদের পরিবার। হিরমা, নাজিয়া, সাজিয়া। ওদের সকলের বড় ভাই ওমর কোনও কাজ করে না। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকটি এগিয়ে যায়।
পরিবারের চার বোন-এর বিয়ে হয়ে যায়। উঠতে বসতে বারবার হিরমা ও রেহমাদের শুনতে হয় তারা বিহারি, তাদেরকে বিয়ে করে ভুল করেছে তাদের স্বামী। আর অন্যদিকে বাকি পারিবারের সদস্যরা এই ভূখণ্ডে নিজেদের মানিয়ে নিতে প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যায়।
প্রভা বলেন, ‘মূলত এই নাটকে একটি বিহারি পরিবারের অন্তর দহনকেই তুলে ধরা হয়েছে। সেটা সব ধরনের সম্পর্কের জায়গা থেকে। সমাজ-রাষ্ট্র ও ব্যক্তিগত সকল সম্পর্কের দহনকে নাটকে তুলে ধরা হয়েছে।’
নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার ৯টা ৫ মিনিটে।
নাটকের একটি দৃশ্যে মাজনুন মিজান ও অন্যরা। /এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প