ঈদে আসছে নির্মম এক বাজিকরের গল্প

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১৫:০০আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৫:০০

গল্পটা তুমুল প্রেমের। গল্পটা তুমুল পরাজয়েরও। গল্পটা এক সফল বাজিকরের। গল্পটা এক গ্যাংস্টারের করুণ পরিণতিরও। এমনই এক অ্যাকশন রোমান্টিক থ্রিলার নিয়ে আসছে ঈদে হাজির হচ্ছেন নায়ক মুশফিক আর ফারহান ও নায়িকা কেয়া পায়েল জুটি। যাদের বিপরীতে অনেকটা ভিলেনের বেশে হাজির থাকবেন শক্তিমান অভিনেতা মীর রাব্বি।

সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ এই নাটকটির নাম ‘বাজি’। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। ফিল্মিক এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। একটি দৃশ্যে বাজিকর চরিত্রে ফারহান ‘বাজি’র গল্পটি সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প। আরেকটি দৃশ্যে ফারহান ও পায়েল নির্মাতা জানান, পুরো নাটকটির গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। তবে এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

‘বাজি’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট উপহার দিচ্ছেন দর্শকদের। যার সব ক’টি ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে, সিএমভির ইউটিউব চ্যানেলে। আরেকটি দৃশ্যে ফারহান ও পায়েল

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প