ঈদের গানচিত্রে গায়ক তিনি, নায়কও!

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১৩:১১আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৩:১১

গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সী তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান বানিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে আসছে তার নতুন গানচিত্র। শিরোনাম ‘নিজেরে বুঝি না’। গানটি কণ্ঠে তোলার পাশাপাশি এর কাব্যমালা সাজিয়ে তাতে সুর ও সংগীতায়োজন করেছেন তরুন নিজেই।  

গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। যাতে নায়ক তরুন মুন্সীর সাথে নায়িকা হিসেবে দেখা যাবে মডেল ইপ্সিতা শবনমকে।

নতুন এই গান নিয়ে তরুন বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেটা বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করেছি। আশা করছি গানটিতে নতুনত্বের ছোঁয়া পাবেন শ্রোতারা।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে ‘নিজেরে বুঝি না’ গানটির ভিডিও অবমুক্ত করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প