ঈদ ‘আনন্দমেলা’য় তিশার নাচ

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১৩:২২ আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২৩:৩৭

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের আয়োজনে বিশেষ চমক হিসেবে থাকছে আলোচিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাচ পরিবেশনা। 

তিশা ছাড়াও একই আয়োজনে নাচবেন সাদিয়া ইসলাম মৌ আর শবনম বুবলী। জনপ্রিয় নয়টি গানের কোলাজের সঙ্গে তারা জমকালো নাচ পরিবেশন করবেন। ‘আনন্দমেলা’র মঞ্চে বুবলী এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করছেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা-এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি। 

গানের আয়োজনে বড় চমক হয়ে থাকছেন রুনা লায়লার পরিবেশনা। তিনি শোনাবেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। এছাড়া ইমরান ও কণার কণ্ঠে থাকছে ডুয়েট গান। অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করবেন সালমা, ঐশি ও গামছা পলাশ। বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরও থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা। ‘আনন্দমেলা’র মঞ্চে ইমরান ও কণা এছাড়াও অনুষ্ঠানটিতে কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। ‘আনন্দমেলা’র মঞ্চে রুনা লায়লার মুখোমুখি নাবিলা ও ইমন

/এমএম/
সম্পর্কিত
ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক
ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক
বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’
বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা
চেহারার মিলে অনেকেই তিশাকে কনকচাঁপার মেয়ে ভাবেন,  যা বললেন সংগীতশিল্পী
চেহারার মিলে অনেকেই তিশাকে কনকচাঁপার মেয়ে ভাবেন, যা বললেন সংগীতশিল্পী
বিনোদন বিভাগের সর্বশেষ
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
মিস ইউনিভার্সে কোন দুই বিভাগে সেরা হলেন মাহি
মিস ইউনিভার্সে কোন দুই বিভাগে সেরা হলেন মাহি
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে