প্রকাশ্যে আফরান নিশোর প্রথম প্লেব্যাক!

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ২৩:৩৭আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১২:৩২

যেটা কেউ ভাবেনি, সেটাই করে দেখালেন অভিনেতা আফরান নিশো। অভিনয়ে তিনি কী করতে পারেন, সেই ক্ষমতার কথা জানা আছে দেশ ও দশের। কিন্তু এবার সেই চেনা গলি থেকে বের হয়ে একদম ভিন্ন পথে হাঁটলেন অভিনেতা। গেয়ে ফেললেন গান। তাও আবার সরাসরি প্লেব্যাক। মানে সিনেমার জন্য। 

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতে (টাইটেল ট্র্যাক) কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।

গানের কথা–‘তোমাদের চোখে দাগি/ সমাজের চোখে দাগি/ যতবার খুশি মার/ ততবার জাগি’। ঠিক যেন ‘দাগি’ সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই বলেছেন গানে গানে। ২৬ মার্চ রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো। রেকর্ডিংয়ে আফরান নিশো গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই। নিশো জানতেন না কিছুই। অভিনেতার মতে, এটা তার জন্য একরকম সারপ্রাইজই ছিল। ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’ গানটিতে যুক্ত হওয়ার গল্প বললেন আফরান নিশো।

গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন ‘দাগি’ সিনেমার দাগি চরিত্রে যিনি, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানাবে। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেয়ার যে কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই কণ্ঠ দিতে রাজি হয়েছি। আরও কিছু সংযোজন–বিয়োজনের পর গানটিতে ভয়েস দেই।’

গানটির লিংক:

গানে এবারই প্রথম নয় অভিনেতার অভিজ্ঞতা। অনেক বছর আগে নাটকের জন্য কিছু লাইন গেয়েছিলেন আফরান নিশো। সেই গানের সুরকার ও গীতিকারও ছিলেন তিনি! সংগীত নিয়ে তার জানাশোনা ও আগ্রহ যে কিছু আছে, তা বোঝাই যায়। তাই অনেকদিন পর গান গাইলেও বেগ পেতে হয়নি নিশোর। বলেন, ‘খুবই এনজয় করেছি গানটি গাওয়ার সময়। নিধিকে (আরাফাত মহসীন নিধি) অনেক ধন্যবাদ। একটু নিচু স্বরে যতটা সম্ভব এগ্রেশন আনার চেষ্টা করেছি। গায়ক হিসেবে গানটি গাইনি, অনিয়মিত বা গায়ক না বা প্রথম গান করছে, এমন একজনের যে স্বাভাবিক ঢং, গানে সেটাই রাখার চেষ্টা করেছি।’ শ্রোতা–দর্শকরা গানটিতে নতুন কিছু পাবেন এবং ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আফরান নিশো।

‘দাগি’ থিম সংটির সুরকার ও সংগীতায়োজক আরাফাত মহসীন নিধি জানান, টাইটেল ট্র্যাক শ্রোতারা যেভাবে শুনে অভ্যস্ত, এ ক্ষেত্রেও তেমন কিছু করার চেষ্টা ছিল তার। আফরান নিশো ও তমা মির্জা সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টার। 

সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে সিনেমার শুটিং। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন নিজেই। রেকর্ডিংয়ে যথাক্রমে গানটির গীতিকার, শিল্পী ও সুরকার

/এমএম/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান