এসেছেন উর্বশী রতেলা

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ১৫:১২আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৭:৩৫

ঢাকায় এসেছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ও মিস এশিয়ান সুপার মডেলখ্যাত বলিউড অভিনেত্রী উর্বশী রতেলা। আজ মঙ্গলবার বেলা সোয় ১১টার দিকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি পৌঁছান। উঠেছেন রাজধানীর রেডিসন হোটেলে।

উর্বশী রতেলা। সেখানেই আজ সন্ধ্যায় বিএমডাব্লিউ সেভেন সিরিজের নতুন মডেলের গাড়ির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন এ বলিউড অভিনেত্রী। বাংলাদেশে বিএমডব্লিউর একমাত্র আমদানিকারক এক্সিকিউটিভ মটরস লিমিটেড বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে।  

১৯৯৪ সালে জন্ম নেওয়া উর্বশীর স্বপ্ন ছিল আইটি ইঞ্জিনিয়ার হওয়ার। ইঞ্জিনিয়ারিং স্কুলে থাকতেই ২০১১ সালে সাউথ কোরিয়াতে তিনি মিস এশিয়ান সুপার মডেল ২০১১ নির্বাচিত হন। একই বছর চিনে অনুষ্ঠিত মিস টুরিজম কুইন অব দ্য ইয়ার প্রতিযোগিতায় বিজয়ী হন। ২০১২ সালে তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী হন। কিন্তু পরবর্তী সময়ে এই প্রতিযোগিতায় তার বয়স নিয়ে বিতর্ক দেখা দেয়। ২০১৫ সালে তিনি মিস ডিভা ২০১৫ বিজয়ী হন এবং মিস ইউনিভার্স ২০১৫ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন।

উর্বশী রতেলা। ২০১৩ সালের ২১ নভেম্বর অনিল শর্মার 'সিং সাব দি গ্রেট' ছবির মাধ্যমে বালিউডে অভিষেক হয় তার। এ ছবিতে তিনি সানি দেওলের বিপরীতে মিনি নামের চরিত্রে অভিনয় করেছেন। ২০১৪ সালে হানি সিংয়ের ‘লাভ ডোজ’ গানের ভিডিওতে মডেল হয়ে আলোচিত হয়েছেন। এরপর একে একে তিনি অভিনয় করেছেন ‘ভাগ জনি’ (২০১৫) এবং ‘সানাম রে’ (২০১৬) ছবিতে। এছাড়াও তিনি অভিনয় করেন স্বপন আহমেদ পরিচালিত বাংলাদেশের ছবি ‘পরবাসিনী’তে। ছবিটি এখন মুক্তির মিছিলে আছে। উর্বশী রতেলা এখন কাজ করছেন ‘মাস্তি’ ছবির তৃতীয় সিক্যুয়াল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি'তে। হিন্দির পাশাপাশি কানাডা ও পাঞ্জাবি ভাষার ছবিতেও অভিনয় করছেন তিনি।

স্বল্প ক্যারিয়ারেই তিনি স্টার গিল্ড, স্টার ডাস্ট, জি সিনে অ্যাওয়াডর্স, বিগ স্টার, ইটিসি বলিউড বিজনেস অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার জিতেছেন।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প