মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ১৪:৩৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৮:২১

যৌন নির্যাতনের শিকার হয়ে ৮ বছর বয়সী আছিয়ার মৃত্যু ঘটেছে কিছু দিন আগে। মাগুরার এই শিশুর মৃত্যু নাড়িয়ে দিয়েছিল জাতির বিবেক। সেই আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার।

এতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন একঝাঁক তরুণ শিল্পী। তারা হলেন মৌটুসী খান, মৌলি মজুমদার ও মৌমিতা বড়ুয়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আছিয়ার করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হয়ে ‘মাগুরার ফুল’ গানটি লিখেন ও সুরারোপ করেন মাহবুবুল খালিদ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে গানটি লেখা।

‘মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই/ ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই, এক ছোবলেই’- এমন কথামালায় গানটি শুরু হয়েছে। মাগুরার সেই শিশু আছিয়াসহ নির্যাতিত সব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এই গানের মাধ্যমে আহ্বান জানান খালিদ।

সম্প্রতি গানটির ভয়েস রেকর্ডিং ও মিক্স মাস্টারিংসহ অডিও’র সব কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। গানটির সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। বর্তমানে গানটির একটি ভিডিও নির্মাণ করা হচ্ছে, এটি পরিচালনা করছেন চন্দন রায় চৌধুরী।

গানচিত্রটি শিগগিরই প্রকাশ হবে ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com) নামের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর