হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক

বিনোদন রিপোর্ট
০১ মে ২০২৫, ০৯:৫১আপডেট : ০১ মে ২০২৫, ১৪:১১

মহান মে দিবস সারা বিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ নাটক ‘জন হেনরি’। 

শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরি’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরি’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। সে নাটকটিই এবার মঞ্চ থেকে তুলে ধরা হচ্ছে টিভি পর্দায়। 

বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত ‘জন হেনরি’ নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বিটিভির স্টুডিওতে।  নাটকের আরেকটি দৃশ্য একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে নাটকটিতে। গল্পে আরও দেখা যাবে জন হেনরি ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড় ভাঙা শ্রমিকের জীবন সংগ্রাম। 

অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনাসহ থিয়েটার অঙ্গনের শিল্পীরা। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচার হবে ১ মে, বৃহস্পতিবার রাত ৯টায়, বিটিভিতে।

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন