নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা

বিনোদন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১২:২১আপডেট : ০৯ মে ২০২৫, ১৮:৫০

বাংলা গানে মুগ্ধতার ডালপালা ক্রমশ ছড়িয়ে চলেছেন তরুণ কণ্ঠশিল্পী টিনা রাসেল। কখনও অন্যের গান নিজের কণ্ঠে, আবার কখনও নতুন গান শুনিয়ে মুগ্ধতা আবেশ তৈরি করা টিনা এবার হাজির হলেন জুলফিকার রাসেলের সমৃদ্ধ গীতিকবিতায় নচিকেতার অনবদ্য এক সুর নিয়ে। 

‘এই যে আমায় ব্যাকুল করে’ নামের গানচিত্রটি প্রকাশ হয়েছে সম্প্রতি। যার সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন একটি ভিডিও। যাতে মডেল হয়েছেন শিল্পী নিজেই।

গানচিত্রটি প্রকাশের পর সংশ্লিষ্টরা প্রশংসা কুড়াচ্ছেন ভালোই। টিনা রাসেল গানটি সৃষ্টি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘‘কলকাতায় হঠাৎ করে নচিকেতা চক্রবর্তী দাদার বাসায় আমি আর জামাই (জুলফিকার রাসেল) ছোট পরিসরে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে রাসেলকে দাদা নিজেই বললেন, ‘কিছু লেখা দে তোর বউ-এর জন্য একটা সুর করি।’ হয়ে গেল অসাধারণ এই গান! আমার জীবনে এমন সুন্দর একটা গান গাইতে চেয়েছিলাম। কেমন লাগলো সবার, সেটা জানার অপেক্ষায় আছি এবার।’’

গানের লিংক:কণ্ঠে তোলার আগে গান নির্বাচনে বরাবরই বেশ সচেতন তথা রুচিশীল টিনা রাসেল। কারণ, পড়াশোনাটাও তার সংগীতের ওপরেই। ফলে অন্যের গান হোক আর নিজের; কথা-সুরে কোনও ছাড় দিতে রাজি নন টিনা রাসেল। যিনি কখনোই বাজার চলতি হিটের পেছনে ছুটতে রাজি নন চটুল গান গেয়ে। বরং ভালো কিছু কথা-সুর কণ্ঠে তুলে বরাবরই অধীর থাকেন, গঠনমূলক সমালোচনার। টিনা রাসেল টিনার ভাষায়, ‘একজন সত্যিকারের গানের মানুষ শিল্পী হবার স্বপ্ন দেখেই গান গাইতে চান এবং আজীবন চেষ্টা করে যান। আমিও এমন দলেরই একজন, স্থির। অস্থির অনেক সময়ে ঝড়-বাতাসে বারবার নিজেকে শক্তি জুগিয়ে নিজের শিল্পী সত্তাকে আঁকড়ে ধরে নিজের যোগ্যতা দিয়েই একটু একটু করে আজ পর্যন্ত আছি। ট্রেন্ড, সময়, ভাইরাল; এমন অনেক শব্দে প্রতিনিয়ত মাথা অস্থির থাকে। মনে হয়, আসলে কী হতে চাই? কেমন হতে চাই? কী ধরনের গান গাইতে চাই/ গাওয়া উচিত! হাজার প্রশ্নে মাথা কাজ করে না। কারণ দিন শেষে আমার গান অন্য মানুষ ভালোবেসে গুনগুন করবে, এটাই তো একজন শিল্পীর চাওয়া। জানি, পথটা খুব সহজ নয়। শেষ কথা, ভালো গানটাই গাইতে চাই। আমরা গান গাই শ্রোতার মন জোগাতে, কিন্তু সেই গান যদি নিজের ভেতর থেকে না আসে, তাহলে অন্যের মন ভরাবে কী করে বলুন তো?’

যে প্রশ্নের উত্তরই বোধহয় এবার দিলেন টিনা রাসেল, ‘এই যে আমায় ব্যাকুল করে’ গেয়ে। টিনা রাসেল

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প