‘টগর’ সিনেমার প্রথম গান ‘১০০% দেশি’

বিনোদন রিপোর্ট
২৬ মে ২০২৫, ১৬:৪৭আপডেট : ৩০ মে ২০২৫, ১৬:৩৩

প্রকাশ পেয়েছে ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘টগর’-এর প্রথম গান ‘১০০% দেশি’। গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতার মধ্যে দারুণ সাড়া ফেলতে শুরু করেছে। 

রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এই গানটিতে রয়েছে দেশীয় উৎসবের রঙ ও প্রাণ। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। 

ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।

গানটি নিয়ে অভিনেতা আদর আজাদ বলেন, ‘এমন এনার্জি-ভরা গানে পারফর্ম করা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। টিমওয়ার্ক আর কোরিওগ্রাফির শক্তির জন্যই আমরা এমন একটি ভিজ্যুয়াল দিতে পেরেছি।’

আদর ও পূজা অভিনেত্রী পূজা চেরী বলেন, ‘‘১০০% দেশি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন—এই বিশ্বাস আমার আছে।’’

সিনেমাটি এআর মুভি নেটওয়ার্ক-এর প্রযোজনা ও পরিবেশনায়, পরিচালনা করেছেন আলোক হাসান। ঈদুল আজহার উৎসবে মুক্তি পেতে যাওয়া ‘টগর’ নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ