অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৬, ২১:১১আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ২১:১১

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় হওয়া মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।" 

গত ১৮ এপ্রিল মিজানুর রহমান নামে এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলাটি করেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ পাঁচ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে নেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ছয় কোটি টাকা নেন। এছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট এক কোটি ২০ লাখ টাকা নেন।  সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকাল ৩টার দিকে দেবু প্রসাদ রায়ের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি।

মিজানুর রহমানের দাবি, দীর্ঘদিন পার হলেও দেবু প্রসাদ রায় কোনেও টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের টালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
অভিযোগ মিথ্যা দাবি করে এমপি নজরুল বললেন, ‘ঘটনার সময় বাসায় ছিলাম না’
সর্বশেষ খবর
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রস্তাব ২০ দেশের
এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রস্তাব ২০ দেশের
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা