জোভান-তটিনীর নাটকে আইটেম গার্ল টয়া!

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৪:০৮আপডেট : ২৯ মে ২০২৫, ১৬:১৪

যমজ বোন জারা ও সারার জীবনের গল্প নিয়ে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘মন বদল’। আর তাতে দুই বোনের চরিত্রে একাই অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

সিএমভি’র ব্যানারে বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। এতে যমজ বোনের বিপরীতে তরুণ চিকিৎসক আদিল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। যার সঙ্গে জারার বোন সারার বিয়ে চূড়ান্ত। জোভান ও তটিনী সদ্য শুটিং শেষ হওয়া ‘মন বদল’ সম্পর্কে নির্মাতার ভাষ্য এমন, ‘এটি পারিবারিক ক্লাইমেক্সের গল্প। যমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটা এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন। তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে। গল্পটা প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে যমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। থাকছে আইটেম গানের বিশেষ চমকও!’

নির্মাতা-প্রযোজক পক্ষ জানায়, এতে যমজ বোনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তটিনী। বিশেষ চমক হিসেবে থাকছেন মুমতাহিনা টয়া। যাকে পাওয়া যাবে আইটেম গানের সঙ্গে জমকালো নাচের আয়োজনে। জোভান ও তটিনী ‘মন বদল’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বরাবরের মতো এবারের ঈদেও সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে দেশের সেরা নির্মাতা ও অভিনেতাদের নিয়ে এক ডজন বিশেষ নাটক ও টেলিছবি। ‘মন বদল’ সেই তালিকারই অন্যতম সংযোজন। চাঁদরাত থেকে এই নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!