গানের স্বত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত টেইলর

বিনোদন ডেস্ক
৩১ মে ২০২৫, ১৫:৪২আপডেট : ৩১ মে ২০২৫, ১৭:২৭

টেইলর সুইফটের প্রথম ছয়টি অ্যালবামের সবগুলো গানের মালিক এখন তিনি! ভাবতেই পারেন, তার গাওয়া গানের মালিক তো তিনিই হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু না, সুইফটকে রীতিমত যুদ্ধ করতে হয়েছে নিজের গানের মালিকানা ফিরে পেতে।

শুক্রবার (৩০ মে) টেইলর সুইফট তার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তার প্রথম ৬টি অ্যালবামের স্বত্ব তিনি ফিরে পেয়েছেন। যেগুলো প্রকাশ হয়েছিলো ‘স্কুটার ব্রন ড্রামা’ নামের একটি প্রতিষ্ঠান থেকে। শুধু ৬টি অ্যালবামই নয়, এই প্রতিষ্ঠানে থাকা টেইলরের কনসার্ট ভিডিও, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া জমা থাকা গানগুলোরও স্বত্ব ফিরিয়ে নিয়েছেন তিনি।

ওয়েবসাইটে তার ভক্তদের উদ্দেশ্যে একটি হাতে লেখা চিঠি শেয়ার করেছেন এই সংগীতশিল্পী। টেইলর সুইফট সেখানে তিনি লিখেছেন, ‘হাই! আমি আমার চিন্তাভাবনাগুলিকে গুছিয়ে একটা নির্দিষ্ট স্থানে একত্রিত করার চেষ্টা করছি। মন কেবল এই খবরটি আপনাদের জানাতে চাচ্ছে। এ খবর জানাবার জন্য কতবার স্বপ্ন দেখেছিলাম। কী তীব্রভাবে অপেক্ষা করেছি এটার জন্য। আমি খুব চেষ্টা করেছি এই দিনটির জন্য। যখনই এই স্বপ্নের কাছে গেছি, তখনই আমি আশাহত হয়েছি এবং ভেঙে পড়েছি। বলা যায় মূলা ঝুলিয়ে দূরে সরিয়ে দেওয়ার ২০ বছর পর, আমি প্রায় ভাবা বন্ধ করে দিয়েছিলাম যে, এমন ঘটনা কখনও ঘটতে পারে। কিন্তু এখন সেসব অতীত!’

এরপর সুইফট লিখেছেন, ‘আমি যখন থেকে জানতে পেরেছি যে, এটি সত্যিই ঘটছে তখন থেকেই আমি আনন্দের অশ্রুতে ফেটে পড়ছি। আমি সত্যিই এই কথাগুলি বলতে পারি এখন, আমি যে গান তৈরি করেছি, এখন সেগুলো শুধুই আমার!’

তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। টেইলর সুইফট এদিকে, ‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’

বলা প্রয়োজন, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার ও প্রযোজক স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তার পুরনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি ‘স্কুটার ব্রন ড্রামা’ থেকে প্রকাশিত ৬টি অ্যালবাম তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। যার সফলতা এলো এবার। সেই ধারাবাহিকতায় ‘টেইলর ভারসন’ নামে ‘ফিয়ারলেস’, ‘রেড’, ‘স্পিক নাউ’ এবং ‘১৯৮৯’ নামের অ্যালবামগুলো পুনরায় রেকর্ড ও প্রকাশ করেন টেইলর। এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।

৩০ মে টেলর তার প্রকাশিত চিঠিতে লিখেছেন যে, তিনি ইতিমধ্যেই প্রথম অ্যালবামটি সম্পূর্ণরূপে পুনরায় রেকর্ড করেছেন। টেইলর সুইফট সূত্র: দ্য হলিউড রিপোর্টার

/সিবি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প