চঞ্চল তটিনীর প্রেমে শান্ত জোভান!

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৫:৫৩আপডেট : ০৩ জুন ২০২৫, ১৮:৫৩

তমাল বেশ শান্ত যুবক। পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছেন থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে। বসবাস, পরিবারের সঙ্গে ঢাকায়। বিপরীতে তমালের প্রেমিকা তথা হবু-বউ রায়া থাকেন রাজশাহী। পড়াশোনা করছে। স্বভাবে রায়া তমালের পুরো বিপরীত; তুমুল চঞ্চল।

মোটামুটি এমন দুটি বিপরীতধর্মী চরিত্র নিয়ে সিএমভি’র ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘তবুও মন’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মানজুলুল হক, রাব্বি হোসেন ও নাহিদ আহসান।

এতে তমাল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং রায়া চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী। দু’জনকে নিয়ে নাটকটি বানিয়েছেন আবুল খায়ের চাঁদ।

নির্মাতা জানান, এটা মিষ্টি গল্পের পারিবারিক একটি নাটক। যেখানে প্রেম ও পরিবার, চঞ্চলতা ও স্থিরতা; মিলেমিশে একাকার। তটিনী ও জোভান প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তবুও মন’সহ এবারের ঈদে সিএমভি’র ব্যানারে প্রকাশ হচ্ছে এক ডজন বিশেষ নির্মাণ। যা চাঁদরাত থেকে ক্রমশ প্রকাশ হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প