সাদাত হোসাইনের গল্পে জাকারিয়া সৌখিনের নির্মাণ

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৮:০৪আপডেট : ০৩ জুন ২০২৫, ১৮:১৫

সাদাত হোসাইন, সময়ের অন্যতম সফল গল্পকার। জাকারিয়া সৌখিন, তার বিশেষণও হুবহু। বিষয় একই, প্রেম। শুধু মাধ্যমটা আলাদা। একজন ছাপার কাগজে, অন্যজন ভিজ্যুয়ালে। 

অতি আনন্দের সংবাদ, সময়ের সেরা এই দু’জন প্রথম একজোট হলেন। নির্মাণ করলেন ঈদের বিশেষ নাটক ‘প্রিয় প্রজাপতি’। এবার খবরের ভাষায় বিস্তারিত বলা যাক। 

ঈদে আসছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন সৌখিন। আর এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
 
একটি অফিসগামী বাস, অফিস এবং দু’জন কর্মচারীর মধ্যকার খুনসুটি আর প্রেম নিয়ে নির্মিত হয়েছে এটি। গল্পে দেখা যাবে, মুগ্ধ (অপূর্ব) খুবই অলস প্রকৃতির একজন মানুষ। সবসময় অফিসে লেট করে। তাকে সোজা করার জন্য অফিস তারই সমকক্ষ একজনকে নিয়োগ দেয়। সে প্রজাপতি (ফারিণ)। প্রজাপতির উপস্থিতিতে পাল্টে যেতে শুরু করে মুগ্ধ।
একটি দৃশ্যে অপূর্ব ও ফারিণ জাকারিয়া সৌখিন জানান, ‘প্রিয় প্রজাপতি’ একটি পরিপূর্ণ ফিল-গুড কনটেন্ট। খাঁটি রোমান্টিক-কমেডিও বলা যেতে পারে। তিনি বলেন, ‘‘সাদাত হোসাইনের লেখা আমার ভালো লাগে। নিয়মিত পড়ি। তার বিলবোর্ড গল্পটি পড়ে এই গল্পটি মাথায় আসে আমার। তাই বলা যায়, বিলবোর্ড গল্পের অনুপ্রেরণায় নতুন গল্প ‘প্রিয় প্রজাপতি’। বেশ আধুনিক ঢঙে এটি নির্মাণ করা হয়েছে। আশাকরি, অপূর্ব ও ফারিণের দারুণ অভিনয়ে ঈদের উপভোগ্য একটি নাটক হবে এটি।’’

সোমেশ্বর অলি, সময়ের অন্যতম সফল গীতিকবি। তিনিও এখানে যুক্ত হলেন অপর দু’জন (সাদাত-সৌখিন) সফল স্রষ্টার সঙ্গে। লিখেছেন অভূতপূর্ব এক গান- ‘প্রজাপতি এনে দিতে পারি/ তুমি কি পরবে খোঁপায়’। এমন কথার গানটি সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব। তাতে কণ্ঠ দিলেন আতিয়া আনিসা এবং সুরকার নিজেই। সোমেশ্বর অলি নির্মাতা সকলের অবগতির জন্য জানান, ‘প্রিয় প্রজাপতি’ নাটক দিয়েই ঈদে যাত্রা শুরু করছে নতুন ইউটিউব চ্যানেল ক্যাপিটাল ড্রামা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা