জন্মদিনে কী চাওয়া পরীমণির

বিনোদন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২০

শনিবার (২৪ অক্টোবর) ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির জন্মদিন। এ দিনকে ঘিরে তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ।

বরাবরই জন্মদিনে জাকজমকপূর্ণ আয়োজনের জন্য পরিচিত ছিলেন পরীমণি। তবে ২০২৩ সালে তার ‘নানাভাই’-এর মৃত্যুর পর থেকে দিনটিকে আর সেলিব্রেট করছেন না বলে জানান তিনি।

কিন্তু এবার একটু শান্তভাবে দিনটি উদ্‌যাপন করতে চান এই নায়িকা। জন্মদিনের এবারের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।

এই দিনে তার চাওয়া শান্তি, প্রকৃত বন্ধুত্ব আর এমন কিছু কাজ— যা তাকে বাঁচিয়ে রাখবে মানুষের মনে।

গণমাধ্যমকে পরীমণি জানান, জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন সন্তান ও ক্যারিয়ারই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজের মধ্য দিয়ে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিতে চান তিনি।

তার ভাষ্য, ‘প্রতিবছরই আমি জীবনকে নতুন করে দেখি। নতুন করে বাঁচি। কাজের মধ্যে এবং কাছের মানুষদের সঙ্গে শান্তি ও আনন্দ খুঁজি।’

তিনি আরও বলেন, ‘এ বছর আমার একটাই চাওয়া, শান্তি। সেই সঙ্গে ভুয়া মানুষ আর ভুয়া বন্ধুত্ব থেকে মুক্তি চাই। বন্ধুর সংখ্যা কম হলেও সমস্যা নেই, যদি তারা সত্যিকারের বন্ধু হয়।’

২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। যদিও সেসব সিনেমার অনেকগুলো শেষ পর্যন্ত নির্মিত হয়নি, কিছু নির্মিত হলেও মুক্তি পায়নি।

গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’-এ রূপা চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। ‘বিশ্বসুন্দরী’তে তৃষ্ণা এবং ‘গুণিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেন তিনি। 

/এনআই/এসটি/ 
সম্পর্কিত
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’