কানাডায় প্রথম শুটিং!

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১৩:১৫আপডেট : ০৫ জুন ২০২৫, ১৩:১৬

প্রথমবার কানাডায় কোনও নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন দেশের অন্যতম দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তানজিকা আমিন। বিশেষ এই নাটকটির নাম ‘শূন্য থেকে শুরু’।

তারচেয়ে বড় খবর, টানা দুই যুগ পর এই নাটকের মাধ্যমে নির্মাণে ফিরলেন শহিদুল ইসলাম মিন্টু। যিনি ৯০ দশকের অন্যতম প্রতিষ্ঠিত নির্মাতাদের একজন ছিলেন। বর্তমানে থিতু রয়েছেন টরন্টোয়। শুটিংয়ে মোশাররফ করিম ও নির্মাতা খবর আছে আরও, ‘শূন্য থেকে শুরু’ নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানভীর নাওয়াজ। বর্তমানে কানাডায় স্থায়ীভাবে বসবাসকারী এই নাট্যকার ৮ বছর পর এই নাটকের মাধ্যমে মিডিয়ায় ফিরতে যাচ্ছেন।  

এনআরবি টিভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে একজন অভিবাসী বাবার সংগ্রাম আর বেদনার গল্প উঠে আসবে। সন্তানের উন্নত জীবনের কথা চিন্তা করে বাবা বাংলাদেশ থেকে পাড়ি জমায় কানাডায়। এরপর শুরু হয় তার নতুন জীবন, ভিন্ন এক সংগ্রাম। নানা চড়াই উৎরাই পেরিয়ে বাবা শেষ পর্যন্ত উপলব্ধি করে প্রবাসে শূন্য থেকেই শুরু করতে হয়। জীবনটা এরকমই। মূলত এই বার্তাটি উঠে আসবে মোশাররফ করিম ও তানজিকা আমিনের মাধ্যমে।  মোশাররফ করিম ও তানজিকা আমিন কাজটি করার অভিজ্ঞতা ও নির্মাণে ফেরা প্রসঙ্গে শহিদুল ইসলাম মিন্টু বলেন, ‘নাটক পরিচালনা আমি উপভোগ করি। এতো বছর পর কাজ শুরু করে মনে হচ্ছে সেই পুরনো সময়ে ফেরত চলে গেছি। মোশাররফ ভাইয়ের মতো অভিনেতাকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং আনন্দ দুটোই অসাধারণ। উনি প্রচুর উৎসাহ দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, সেজন্যই এতো অল্প সময়ে কাজগুলো শেষ করা সম্ভব হয়েছে। আর তানজিকা আমিনের ব্যাপারে এক শব্দে বলবো, সে অসাধারণ এবং অত্যন্ত গুণী অভিনেত্রী। তানজিকা তার সর্বোচ্চটা দিয়েছেন।’  শুটিং সেটে মোশাররফ করিম ও তানজিকা আমিন নির্মাণ ভাবনা ও এনআরবি টিভির সিইও হিসেবে এই নির্মাতা বলেন, ‘এনআরবি টিভি এখন থেকে নিয়মিত নাটক, ওয়েব সিরিজ ও টেলিফিল্ম নির্মাণ করবে। তানভীর নাওয়াজ দীর্ঘদির পর আবার ফিরেছেন নাটক রচনায়, এটা আমার জন্যে খুবই আনন্দের। সে খুবই মেধাবী নাট্যকার। টিমের প্রতিটা মানুষের যে সাপোর্ট পেয়েছি, আমি সত্যিই অভিভূত। বিশেষ করে ক্যামেরায় পাঙ্খা মনির, নির্মাণ সহযোগিতায় আল হাজেনসহ টেকনিক্যাল টিমের প্রত্যেকে অনেক অ্যাফোর্ট দিয়েছেন। এমন সাপোর্ট থাকলে অবশ্যই আরও কাজ করবো, কারণ দর্শকদের জন্য ভালো কিছু কাজ আমি করতে চাই।’   মোশাররফ করিম ও তানজিকা আমিন এনআরবি টিভির প্রথম প্রযোজনা ‘শূন্য থেকে শুরু’ নাটকটির প্রিমিয়ার হবে সেপ্টেম্বর মাস।

মনে করানো দরকার, নির্মাতা শহিদুল ইসলাম মিন্টু দেশে থাকতে বানিয়েছিলেন ছোটপর্দার জন্য বেটাফিল্ম ‘দেবদাস’, টেলিফিল্ম ‘প্রিয়তমাসু’, ‘বাজিমাত’, ‘প্রতিশোধ’, এনটিভির প্রথম ১০৪ পর্বের মেগা সিরিয়াল ‘এবং আমি’র মতো জনপ্রিয় সব নাটক ও টেলিফিল্ম। এছাড়াও প্রচুর তথ্যচিত্র নির্মাণ করেছেন কানাডা ভিত্তিক প্রথম চব্বিশ ঘণ্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির সিইও এবং সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও নাট্যকার

/এমএম/
সম্পর্কিত
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
মুখ খুলেছেন মোশাররফ করিম
মুখ খুলেছেন মোশাররফ করিম
শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প