টিভিতে চলবে ‘উড়া-ধুড়া গোল্ড কাপ’

বিনোদন রিপোর্ট
১১ জুন ২০২৫, ২০:২৩আপডেট : ১২ জুন ২০২৫, ১২:৪৩

রূপাতলি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি গ্রাম। এখানকার মানুষের মধ্যে এখনও বেশ সহজ সরলতা বিদ্যমান, যা এখনকার প্রযুক্তির ছোঁয়ায় অধিকাংশ গ্রাম থেকে বিলুপ্ত। এই গ্রামের তিন সূর্য সন্তানের নাম মুন্না, হিরা ও পান্না। এই তিনজনের নেতৃত্বে এলাকায় একটা স্পোর্টস ক্লাব গড়ে উঠেছে। নাম ‘উড়া-ধুড়া স্পোর্টস ক্লাব’। 

নামে স্পোর্টস ক্লাব হলেও এরা কিন্তু মোটামুটি সব কার্যক্রমের সাথেই থাকে, এতেই ঘটে যতো অঘটন। 

এমনই এক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘উড়া ধুড়া গোল্ড কাপ’। জুবায়ের ইবনে বকরের রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। আর তাতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক।  নাটকের তিন প্রধান চরিত্র নাটকের তিন চরিত্র প্রসঙ্গে নির্মাতা জানান, এই তিন জনের মধ্যে সবচাইতে বয়সে বড় মুন্না, নিজেকে ব্যাপক জ্ঞানী মনে করে। আসলে তার মধ্যে ‘গ’-ও নাই। মাঝ বয়সী হিরা। এলাকার সবচাইতে রূপবান পুরুষ মনে করে নিজেকে, এজন্য সে আবার ঢাকা থেকে প্রায়ই নানা উপটান, চন্দন এগুলো আনায় আর মুখে দিয়ে ঘুরে বেড়ায়। পান্না এদের মধ্যে সবচাইতে ছোট। এমনিতে সে খুব ভালো কিন্তু বাবা একদম মেপে হাতখরচ দেয় বলে মাঝে মাঝে হালকা চুড়ির অভ্যাস আছে! 

একদিন ক্লাবের মিটিং-এ সিদ্ধান্ত হয় একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়ার। তুমুল আগ্রহে শুরু হয় ‘উড়া-ধুড়া গোল্ড কাপ’। এরপর ঘটতে থাকে নানান ঘটনা।

‘উড়া ধুড়া গোল্ড কাপ’ প্রচার হবে ১২ জুন সন্ধ্যায়, আরটিভিতে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর