যেভাবে এলো বিশ্ব সংগীত দিবস

বিনোদন রিপোর্ট
২১ জুন ২০২৫, ১৩:২৪আপডেট : ২১ জুন ২০২৫, ১৩:২৪

১৯৮২ সালে ফ্রান্সে শুরু হয় ফেত দ্য লা মিউজিক তথা বিশ্ব সংগীত দিবস। ১৯৮১ সালে দেশটির সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং এই ভাবনার প্রবর্তন করেন। সেই থেকে প্রতি বছরের ২১ জুন ইউরোপসহ বিশ্বের শতাধিক দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

সেই সূত্রে বাংলাদেশেও দিবসটি পালন করা হয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে। যেমন প্রতি বছরের মতো এবারও আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছেন এই উৎসব। এক দিন আগেই (২০ জুন) অনুষ্ঠিত হলো এবারের ‘ফেত দ্য লা মিউজিক ২০২৫’। এতে ৪০ জনের বেশি শিল্পী এবং শতাধিক দর্শক মেতে ওঠেন সংগীতের ছন্দে ও আনন্দে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র আয়োজন অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলাদেশি গান থেকে শুরু করে আধুনিক ফিউশন, একক অ্যাকুস্টিক পরিবেশনা থেকে প্রাণবন্ত দলীয় পরিবেশনা পর্যন্ত বিভিন্ন ধরনের সংগীতশিল্পী অংশগ্রহণ করেন। সুরের মেলবন্ধনে পরিবেশ ছিল উৎসবমুখর, যেখানে নতুন ও অভিজ্ঞ শিল্পীরা তাদের সংগীতপ্রেম ও প্রতিভা উপস্থাপন করেন।

শিল্প ও সংস্কৃতির বিনিময়ের ক্ষেত্রে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং ‘ফেত দ্য লা মিউজিক’ সেই প্রচেষ্টারই এক গুরুত্বপূর্ণ অংশ। এমনটাই জানান আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র গণমাধ্যম মুখপাত্র মামুন অর রশীদ। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র আয়োজন

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প