আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০২৫, ২২:৫০আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৩:০২

এভাবে অন ক্যামেরা, সচরাচর কেউ বলে না। যেটা বলে দিলেন তানজিন তিশা। জায়েদ খানের সঙ্গে আলাপে আলাপে এই তারকা অভিনেত্রী জানালেন, তিনি মা হতে চান। এবং সেটা ৫ বছরের মধ্যেই!

জায়েদ খান তিশাকে প্রশ্ন করেছিলেন, ‘৫ বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও?’ জবাবে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

অভিনেত্রী এটাও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’ 

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোয়ের প্রথম অতিথি হিসেবে অংশ নিয়ে তানজিন তিশা নিজের এই পরিকল্পনার কথা জানান। শুক্রবার (৪ জুরাই) রাত ৮টায় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাংলা চ্যানেল ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি উন্মুক্ত হয়। যার মাধ্যমে উপস্থাপনায় অভিষিক্ত হন নায়ক জায়েদ খান।অনুষ্ঠানে অতিথির আসনে বসে জায়েদ খানের সঙ্গে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানান দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তানজিন তিশা। এমনকি, জায়েদ খানকে পাল্টা বিয়ের প্রশ্ন করলেন অভিনেত্রী। সেটিরও মজার উত্তর দিলেন সঞ্চালক জায়েদ খান।

জানা গেছে, তারকাদের সঙ্গে এমন একান্ত আড্ডা নিয়ে প্রতি শুক্রবার হাজির হবেন জায়েদ খান। যার সূচনা হলো বেশ সফলভাবেই।

/এমএম/
সম্পর্কিত
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ