সজল ও নাদিয়ার ‘বর্ষা বিহনে’

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৯:৩৯আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৯:৩৯

আসছে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটক ‘বর্ষা বিহনে’। রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রচার হবে এশিয়ান টিভিতে ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। 

এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেয়া হবে।

নাটকটিতে অভিনয় করেছেন সজল নূর, সালহা খানম নাদিয়া, সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।

আর এন এন প্রডাকশন নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা। আবহ সংগীত ওয়ালিদ আহমেদ, চিত্রগ্রহণে হাসান জুয়েল, কালার ও এডিটিং করেছেন যথাক্রমে আশিকুজ্জামান অপু ও সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রডাকশনে কাজ করেছেন নীল।

সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘বর্ষা বিহনে’ নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি। জানান নাট্যকার রেজাউর রহমান রিজভী।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প