বেশি বলেন তটিনী, কিপটে তৌসিফ!

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১৩:২৪আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৬:১৮

বুলবুলির কোনও সমস্যা নেই। সে সুন্দরী গুণবতী দারুণ একটা মেয়ে। একটু সমস্যা হচ্ছে সে একটু বেশিই বলে। মানে একটু বাড়িয়ে বলে। বুলবুলি যে বাড়িয়ে বলে এটা নিয়ে আসলে খুব একটা খারাপ কিছু বলার অবকাশ নেই। সে আসলে কারও ক্ষতি করতে বাড়িয়ে বলে না। সে সবাইকে ভালোবাসে। এজন্য সবাইকে নিয়ে একটু বাড়িয়ে বলে। এসব করতে গিয়ে যদি একটু সত্যি-মিথ্যার মিশেল দিতে হয়, তাতেও সে মাইন্ড করে না!

এমনই এক বুলবুলির চরিত্রে দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তটিনীকে।

এই বুলবুলীকে বিয়ের জন্য দেখতে আসে আবীর ও তার পরিবার। বুলবুলির বাবার তো ছেলেকে পছন্দই হয় না। কারণ মহা কিপটে ছেলে আবীর। নিয়ে আসছে কমদামী দোকান থেকে চার কেজি মিষ্টি। এক কেজি করে ফল। বুলবুলির বাবা কোনমতেই রাজী না। কিন্তু আবীরকে পছন্দ হয়ে যায় বুলবুলির। সে আবীর সম্পর্কে দুনিয়ার বাড়িয়ে কথা বলে রাজী করিয়ে ফেলে বাবা-মাকে। বিয়ে হয়ে যায় বুলবুলি ও আবীরের। নাটকের দৃশ্যে তটিনী এমনই এক কিপটে ছেলের চরিত্রে অভিনয় করেছেন সময়ের আরেক সফল অভিনেতা তৌসিফ মাহবুব।

তৌসিফ-তটিনীকে নিয়ে ‘বেশি বলে বুলবুলি’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

২৩ জুলাই নাটকটি উন্মুক্ত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। মুক্তির ১০ ঘণ্টায় এটির ভিউ অতিক্রম করেছে ৫ লাখের বেশি। মন্তব্যের ঘরে নাটকটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন অসংখ্য দর্শক-সমালোচক।

নির্মাতার ভাষ্যে, ‘এটা একটা ফ্যামিলি ড্রামা। গল্পটা বেশ মজার। আমরা চেষ্টা করছি পারিবারিক আবহের একটি ভালো গল্প বলার। দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। এটাই বড় বিষয়।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাশার, সাবেরী আলম, মাসুম বাশার প্রমুখ।

‘বেশি বলে বুলবুলি’র ইউটিউব লিংক:

/এমএম/
সম্পর্কিত
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ