‘পিরিতের বেড়া’ ভেঙে উড়ছেন মার্কিন মুলুকে...

বিনোদন রিপোর্ট
২৮ জুলাই ২০২৫, ১৯:১৭আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৩:২১

কে দিলো পিরিতের বেড়া, লিচুরও বাগানে...। গত ঈদে এমন কথায় সাজানো ‘তাণ্ডব’ সিনেমার গানটি রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিলো। যার দৃশ্যে শাকিব খানের সঙ্গে সাবিলার প্রাণবন্ত উপস্থিতি ও নাচ, সেই আগুন যেন বাতাস লাগিয়ে দিলো!

‘মুজিব’ দিয়ে সাবিলার সিনেমা অভিষেক হলেও তার প্রথম ফর্মুলা ছবি ‘তাণ্ডব’। যেটিতে অভিনয় ও নাচে রীতিমতো উড়িয়ে দিলেন সকল সন্দেহ। প্রমাণ করলেন, টেলিভিশনে লম্বা সময় কাজ করেও বাণিজ্যিক সিনেমার সফল নায়িকা হওয়া যায়। ‘পিরিতের বেড়া’ ভেঙে উড়ছেন মার্কিন মুলুকে... সাবিলা সম্ভবত নিজেও নিজের এই প্রতিভা কিংবা সফলতায় মুগ্ধ। তাই নিজেই বুঝি নিজেকে ট্রিট দিচ্ছেন। যার জন্য ঢাকায় স্থাপিত ‘পিরিতের বেড়া’ ভেঙে উড়ে গেলেন মহাদূর মার্কিন মুলুকে। গিয়ে তো আর পা মাটিতে যেন পড়ছে না সাবিলার। তার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলে নজরে পড়ে অসাধারণ সব উচ্ছ্বাসে ঢাকা ছবি। এই ডালাস তো ওই বোস্টনের আকাশে দেখা মিলছে সাবিলার কলহাস্য! 

সিনেমার সাফল্য, ক্লান্তি কাটানো, সব মিলিয়ে নিজেকে রিফ্রেশ করতেই তার এবারের যুক্তরাষ্ট্র সফর। অন্তত ভক্তরা তাই মনে করছেন। ‘পিরিতের বেড়া’ ভেঙে উড়ছেন মার্কিন মুলুকে... যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা চুটিয়ে ঘুরছেন সাবিলা। তবে সেখানে একা গেছেন নাকি বন্ধু বা স্বামীর সঙ্গে, সেটি নিশ্চিত নয়। কারণ তিনি যতবার ছবি পোস্ট করেছেন, ততবারই একাই দেখা গেছে। এই যেমন ২৮ জুলাই সাবিলা বেশকিছু ছবি শেয়ার করেছেন টেক্সাসের ডালাস থেকে।
‘পিরিতের বেড়া’ ভেঙে উড়ছেন মার্কিন মুলুকে... পোস্টে তার ভক্তরা প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘খুব চমৎকার লাগছে!’ অন্য একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ খুব সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘সাবিলা আমার প্রিয় অভিনেত্রী।’

বিস্কিটরঙা টপস এবং স্কার্টে দুর্দান্ত লাগছে ‘লিচুর বাগানে’খ্যাত নায়িকাকে।  ‘পিরিতের বেড়া’ ভেঙে উড়ছেন মার্কিন মুলুকে... ঈদুল আজহার পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবিলা। সেখান থেকে প্রথম ছবি পোস্ট করেন ৫ জুলাই। ল্যাভেন্ডার বাগানে বেগুনী আভায় তিনি কাটিয়েছেন চমৎকার সব মুহূর্ত, ছবিতে তা স্পষ্ট। এরপর তিনি নিয়মিতই সেখান থেকে ছবি পোস্ট করছেন। একেক দিন আমেরিকার একেক শহর থেকে। এই যেমন, ১৭ জুলাই বোস্টন থেকে তিনি বেশকিছু ছবি পোস্ট করেছিলেন। জিনস আর টপসে খুবই রূপসী লাগছিল তাকে।

আমেরিকা থেকে এই লাবণ্যময়ী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সত্যি, লম্বা জার্নি শেষে নিজেকে ট্রিট দিতেই আমার এই সফর। ঢাকায় ফিরছি আগস্টের প্রথম দিকে। ফিরে আবারও কাজে ডুব দেবো, আশা করছি। তখন নতুন খবর দিতে পারবো বলে আশা করছি।’ 
‘পিরিতের বেড়া’ ভেঙে উড়ছেন মার্কিন মুলুকে... বলা প্রয়োজন, শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’-এর সাফল্যের পর এই নায়িকা জানিয়ে দিয়েছেন, তিনি ঢালিউডে লম্বা রেসের ঘোড়া হতে এসেছেন। এখন থেকে খুব ভালো স্ক্রিপ্ট ছাড়া নাটকে অভিনয় করবেন না। কারণ তার এখন লক্ষ্য সিনেমা। ‘পিরিতের বেড়া’ ভেঙে উড়ছেন মার্কিন মুলুকে... উল্লেখ্য, সাবিলার ‘লিচুর বাগানে’ বেড়া দেওয়া অভিযুক্ত শাকিব খানও এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। নিজের কাজের প্রয়োজনেই তার এই মার্কিন সফর। বেশ কিছুদিন এবার সেখানে থাকবেন এই অভিনেতা। জানা গেছে, একটি সিনেমার আলোচনা চূড়ান্ত করতে এবং নিজের গ্রিনকার্ড রক্ষার্থেই তিনি গিয়েছেন সেখানে। ঢাকা প্রিমিয়ারে সাবিলা ও শাকিব

/সিবি/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
সকলকে সতর্ক করলেন সাবিলা
সকলকে সতর্ক করলেন সাবিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর