এলো শফি মণ্ডলের ‘আরশিনগর’

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৯:১০আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯:৫২

আধ্যাত্মিক ও ভাবসংগীতের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ শফি মণ্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হলেন। 

‘খুঁজতে গেলি আরশিনগর একলা কেন সন্ধ্যারাতে/ বুঝি না তোর আসল চলন, সুর বেঁধেছিস কোন ধারাতে’-এমন কথামালায় ‘আরশিনগর’ শিরোনামে গানটির বাণী রচনা করেছেন ড. তপন বাগচী এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা, সংগীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। 

৩১ জুলাই গানচিল ফোক-এর ইউটিউব চ্যানেলে এটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে।

গানটি সম্পর্কে শফি মণ্ডল বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তারই পরম্পরায় ড. তপন বাগচী লেখা গানটি করলাম। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তার গান আমি আগেও করেছি। বিশেষ করে এই গানটির ভেতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা, যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।’গীতিকার তপন বাগচী বলেন, ‘এই সময়ের বাউলগানের শ্রেষ্ঠ-পুরুষ শফি মণ্ডলের কণ্ঠে আমার লেখা শোভা পাবে, এ আমার ভাবনারও অতীত। হাবিব মোস্তফার সুরে বাউলের ঢংটি সুপ্রযুক্ত হয়েছে। গানটি শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য হলেই আমি ধন্য হবো।’ 

গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, ‘আশা করছি, বরাবরের মতো শফি মণ্ডলের শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প