নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার: মিষ্টি জান্নাত

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০২৫, ১৯:৫৯আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৬:১৪

আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন ৩০ জুলাই। মৃত্যুর তিন দিন পর বাবাকে নিয়ে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন এ নায়িকা। জানালেন, তার সব শক্তি শেষ হয়ে গেছে।

শনিবার (২ আগস্ট) লেখা এই পোস্টে মিষ্টি বলেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে দিন-রাত দেখার ব্যস্ততা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’

নায়িকা আরও লিখেছেন, ‘আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’ মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। যদিও সাম্প্রতিক সময়ে সিনেমার কোনও খবরে না থাকলেও নানান বিষয়ে তিনি খবরের শিরোনাম হচ্ছেন নিয়মিত।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান