মঞ্চের যে নাটক শিশুদের জন্য নয়

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৫, ১৮:২৩আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২০:২০

টিভি নাটক কিংবা সিনেমার দিকে একটা কমন অভিযোগ রয়েছে, এখন আর পরিবারের সবাই মিলে নাকি সেসব দেখা যায় না। বিশেষ করে বাচ্চাদের সঙ্গে সিনিয়ররা অস্বস্তিবোধ করেন প্রায়শই। সে ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে স্বস্তির একটা জায়গা হয়ে ওঠে মঞ্চ নাটক। শুক্র-শনিবারে রাজধানীর মহিলা সমিতি হয়ে শিল্পকলার মঞ্চ যেন পারিবারিক জমজমাট আবহে মোড়ানো থাকে।

সেই আবহে এবার বুঝি ছেদ পড়ছে। দেশের অন্যতম নাট্যদল প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’। যে নাটকটি শিশুদের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছে দলটি।

১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি প্রদর্শিত হবে। দলের পক্ষ থেকে দর্শকদের জানানো হয়েছে, ‘শিশুদের সঙ্গে আনবেন না’। তবে কারণটি ব্যাখ্যা করেনি দল।

ভারতের নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

এর গল্প প্রসঙ্গে নির্দেশক জানান এভাবে, উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে সে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যার জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজত বাস করছে। উমার স্বামী জেল পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই সুবাদে আনারকলির সাথে সাক্ষাৎ করা সহজ হয় উমার এবং আরও কিছু সূত্র খুঁজে খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে। উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পরে এই সম্প্রদায়ের মানুষদের সাথে মায়া আর দায়িত্বের বন্ধনে। উমার হারিয়ে যাওয়া এক ভাই বা বোন তৃতীয় লিঙ্গের। উমা যেন তাকেও খুঁজে ফেরে। ঘটনার সত্যতা উদঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা অচেনা জগত আবিষ্কার করে-সেই সাথে কমলার হত্যাকাণ্ডের রহস্যও উদঘাটিত হয়।

এভাবে এগিয়ে যায় ‘আগুনযাত্রা’র গল্প। নাটকটির অন্যতম চরিত্র শাহেদ আলী এমন গল্পের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন সব মাধ্যমে সাবলীল শা‌হেদ আলী। আরও আছেন কাজী তৌ‌ফিকুল ইসলাম ইমন, চেতনা রহমান ভাষা, শার‌মিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো: আব্দুর র‌হিম খান, র‌কি খান, তান‌জি কুন, মো. শ‌ওকত হো‌সেন, ডায়ানা ম্যার‌লিন, ফয়সাল সাদী, আহ‌মেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা না‌ভেদ, উচ্ছ্বাস তালুকদার। 

নাটকটির মঞ্চ ও আলোতে মোঃ সাইফুল ইসলাম, সংগীতে রাহুল আনন্দ, কো‌রিওগ্রা‌ফি স্নাতা শাহ‌রিন, প্রপস তান‌জি কুন, ক‌স্টিউম আফসান আনোয়ার, ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে শাহরিয়ার শাওন, রিপন কুমার দাস ধ্রুব, রাতুল প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প