বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

বিনোদন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৫, ২০:১৭আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৪:৩৭

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত বিশ্বস্বীকৃত চলচ্চিত্র উৎসব ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (বিআইএফএফ)’-এ ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

আগামী ১৭-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসরে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হবে। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী ছবিগুলোর মধ্য থেকে একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেয়া হবে। সামাজিক ন্যায়বিচার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই থিমের ওপরে নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে। 

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

আরও জানান, এবারের উৎসবের সমাপনী দিনে এ পুরস্কারটি বিজয়ী নির্মাতার হাতে তুলে দেয়া হবে। 

জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কার প্রবর্তন করা হলো, এমনটাও জানায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর এই মন্ত্রণালয়।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান